ঢাকা বিমানবন্দরে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, হস্তক্ষেপ কামনা প্রধানমন্ত্রীর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজযাত্রীদের লাগেজ কাটার অভিযোগ উঠেছে। আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশের ছেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ তুলে ধরেছেন। তিনি পোস্টের সঙ্গে একটি ক্ষতিগ্রস্ত লাগেজের ছবিও প্রকাশ করেন। পোস্টে দাবি করা হয়, মঙ্গলবার দিবাগত রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ৪১৯ জন হাজি দেশে ফেরেন। বিমানবন্দর থেকে লাগেজ গ্রহণের পর তাদের মধ্যে প্রায় ১৫০ জনের লাগেজ কাটা অবস্থায় পাওয়া যায়।

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজযাত্রীদের লাগেজ কাটার অভিযোগ উঠেছে। আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশের ছেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ তুলে ধরেছেন। তিনি পোস্টের সঙ্গে একটি ক্ষতিগ্রস্ত লাগেজের ছবিও প্রকাশ করেন।

পোস্টে দাবি করা হয়, মঙ্গলবার দিবাগত রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ৪১৯ জন হাজি দেশে ফেরেন। বিমানবন্দর থেকে লাগেজ গ্রহণের পর তাদের মধ্যে প্রায় ১৫০ জনের লাগেজ কাটা অবস্থায় পাওয়া যায়।

অভিযোগে আরও বলা হয়, কাটা লাগেজগুলো থেকে বিভিন্ন মূল্যবান সামগ্রী খোয়া গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হজযাত্রীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।

পাঠকদের জন্য ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো— 

“প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, 

“আপনি কি জানেন যে আজ রাত ৩টার সময় পবিত্র হজ শেষে বাংলাদেশ বিমানের ফ্লাইটে যে ৪১৯ জন হাজি দেশে ফিরেছে তাদের মধ্যে প্রায় ১৫০ জনের লাগেজ কেটে মালামাল বের করে নিয়েছে ঢাকা বিমান বন্দরের ইমানদার কর্মকর্তা-কর্মচারীরা? এই ১৫০ জন হতভাগ্য হাজির মধ্যে আমার আব্বাও ছিল একজন। 

“মাননীয় প্রধানমন্ত্রী, ২০২৬ সালের হজ ফ্লাইট চালুর দিনে আপনি হজ-গামী যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছিলেন সামান্য অব্যবস্থাপনার জন্য। সেই সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আগামী বছর থেকে হজের প্রথম ফ্লাইট থেকেই কোন অব্যবস্থাপনা থাকবে না। জুন মাসের ১ তারিখ থেকে হজ শেষে হাজি সাহেবরা দেশে ফেরা শুরু করেছে। কুরবানির ঈদ ৫ দিন পূর্বে শেষ হয়ে গেলেও বাংলাদেশের আন্তর্জাতিক বিমান বন্দরের কর্মরত চোরদের নতুন করে ঈদ শুরু হয়েছে। এই ঈদ রোজার ঈদ না কিংবা কুরবানির ঈদও না। এই ঈদ হলও চুরির ঈদ; হাজিদের লাগেজ কাটার ঈদ। পবিত্র হজ শেষ হাজিরা নিজেদের পরিবার ও আত্মীয় স্বজনদের জন্য সামান্য উপহার হিসাবে যে উপহার-সামগ্রী নিয়ে এসেছে সেই উপহার সামগ্রীগুলো চুরির ঈদ। 

“আমার বাবাকে আমি মানা করেছিলাম মূল্যবান কোন-কিছু কেনা-কাটা না করার জন্য। এই জন্য হয়তো বেঁচে গেছে। আমার বাবার লাগেজ থেকে খুব অল্প-দামী কিছু জিনিস চুরি হয়েছে। আমার আব্বা তার ছোট নাতনির জন্য স্বর্ণের জিনিস ক্রয় করতে চেয়েছিল; আমি মানা করেছিলাম তাই হয়তো আমার পরিবার বড় ধরনের অর্থিক ক্ষতির হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে। আমি ভাবতেছি সেই সকল হতভাগ্য দাদা-দাদি কিংবা নানা-নানী যার তাদের নাতি-নাতনির জন্য মূল্যবান জিনিস ক্রয় করে এনেছে ও যাদের লাগেজ কেটে ওই সকল জিনিস চুরি হয়ে গেছে সেই হাজি সাহেব ও সাহেবানদের মানসিক অবস্থা কেমন হয়েছে— যখন দেখতে পেয়েছে তাদের লাগেজ কেটে প্রিয়জনদের জন্য আনা ওই সকল উপহার সামগ্রী চুরি করে নিয়েছে বিমান বন্দরে কর্মরত চোরেরা?

“মানীয় প্রধানমন্ত্রী, আপনার প্রতি বিনীত অনুরোধ, যে হাজি সাহেবরা আজকে থেকে ফিরবে তাদের লাগেজ গুলো রক্ষার ব্যবস্থা করুন।” 

নিচে তিনি নিজের নাম উল্লেখ করে লেখেন, “মোস্তফা কামাল পলাশ, লাগেজ কেটে উপহার-সামগ্রী চুরি যাওয়া একজন হাজির সন্তান।” 

এই বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মুখপাত্র বোসরা ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, “আমি খোঁজ নিয়ে দেখলাম ৪-৫ জন হাজি এরকম অভিযোগ করছিলেন। আমাদের লোকজন তাদের সংশ্লিষ্ট ডেস্কে অভিযোগ দিতে বলেন, তারা সেই অভিযোগ দেয়নি।” 

ফেসবুকের স্ট্যাটাসটি তাদের দৃষ্টিগোচর হয়েছে জানিয়ে বলেন, “তিনি অভিযোগ করে রেজাল্ট না পেলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করতে পারতেন।” 

বোসরা ইসলাম আরও বলেন, “এরপরও আমাদের সিকিউরিটি বিভাগ সব চেক করছেন। পাশাপাশি এভসেকও করছেন।” বিষয়টি গভীরভাবে দেখা হচ্ছে বলেও জানান তিনি। 

এদিকে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ বাংলা ট্রিবিউনকে বলেন, “আমরা বিষয়টা গুরুত্বের সঙ্গে দেখছি। সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে।” তিনি আরও বলেন, “গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের বিষয়টা বিমান দেখে। আমরা শুধু বেল্ট সার্ভিস দেই। এই বিষয় নিয়ে কেউ কোনও লিখিত অভিযোগ দেয়নি। তারপরও আমরা বিষয়টা দেখছি।” 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন