সোশ্যাল মিডিয়া
রাজনীতির রেইসে আ. লীগ অপরিহার্য হয়ে উঠবে: গোলাম মাওলা রনি
দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে শেষ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ অপরিহার্য শক্তি হিসেবে আবির্ভূত হবে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক, কলামিস্ট ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তিনি বলেন, রাজনীতির যে প্রতিযোগিতা বা ‘রেইস’ চলছে, সেখানে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো পক্ষই টিকে থাকতে পারবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। গোলাম মাওলা রনি বলেন, 'বিএনপি ভার্সেস জামায়াত, যারা এই রাজনীতির রেইসে সফল হবেন, তারা এক পক্ষে থাকবেন।
৪ অপরাধে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার ঘোষণা ঢাবি শিক্ষকের
মোট চারটি অপরাধের জন্য অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে এ মামলা করার ঘোষণা দেন তিনি। অধ্যাপক কার্জন বলেন, ‘কয়েকটি কারণে ইউনূস অ্যান্ড গংদের বিচার হওয়া উচিত।
দুই উপদেষ্টা আজই দেশ ছাড়তে পারেন: জুলকারনাইন সায়ের
অন্তর্বর্তী সরকারের দুইজন উপদেষ্টা আজ পদত্যাগ করেই দেশ ছাড়বেন বলে জানিয়েছেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান। তবে দুই উপদেষ্টার নাম প্রকাশ করেননি তিনি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৬টা ৩৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য দেন তিনি। পোষ্টে জুলকারনাইন সায়ের লিখেন, 'অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দুইজন উপদেষ্টা আজ ১৬ ফেব্রুয়ারি দেশত্যাগ করতে পারেন বলে তাঁদের ঘনিষ্ঠ মহল বরাতে জানা গেছে।
বিপদ কেটে যাওয়ায় আমরা আবারও অহংকারী হয়ে গেছি: আসিফ
আসিফ লেখেন, পবিত্র রমজান মাস এলেই করোনাকালীন যন্ত্রণা তাঁকে তাড়া করে ফেরে। তাঁর মতে, বাংলাদেশের সামগ্রিক সমস্যার প্রতিফলন সবচেয়ে আগে দেখা যায় সংস্কৃতি অঙ্গনে, যেখানে প্রথম ধাক্কাতেই সংগীতের কার্যক্রম বন্ধ হয়ে যায়। তিনি আক্ষেপ করে বলেন, এই দেশে শিল্পীদের জন্য রাষ্ট্রীয়ভাবে কোনো সামাজিক নিরাপত্তা ব্যবস্থা নেই, ব্যাংক ঋণ দেয় না, এমনকি বাড়িওয়ালারাও বাসা ভাড়া দিতে অনীহা দেখান। তবু চর্চা থেমে থাকে না, পেশা টিকিয়ে রাখার সংগ্রাম চলতেই থাকে।
শহীদ মিনারে ডাকসুর শ্রদ্ধা, পোস্টে সর্ব মিত্র চাকমার ক্ষোভ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতারা। তবে এ কর্মসূচিতে ছাত্র সংসদের সব সদস্যকে অবহিত না করার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টা ৪৮ মিনিটে বাংলাদেশ টেলিভিশনের সরাসরি সম্প্রচার থেকে নেওয়া শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণের একটি স্ক্রিনশট নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন সর্ব মিত্র।
বিদায়ী পররাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে গুরুতর অভিযোগ মুশফিকুল আনসারীর
তিনি জানান, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সহকারী মহাসচিব পদে আবেদন করার জন্য তাকে উৎসাহ দিয়েছিলেন এক বিদেশি সহকর্মী। বিষয়টি তিনি সরকারপ্রধান মুহাম্মদ ইউনূস-কে জানালে তিনি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। শুরুতে সবুজ সংকেত পেলেও আবেদন পাঠানোর পর তৌহিদ হোসেন তাকে ‘not to proceed’ বার্তা দেন এবং এরপর আর যোগাযোগ করেননি বলে অভিযোগ করেন তিনি।
ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার সিটি কর্পোরেশন নির্বাচনেও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি। ফেসবুক পোস্টে ইশরাক বলেন, 'ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব, ইনশাআল্লাহ।' উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন ইশরাক হোসেন।
ফেসবুকে একাধিক স্ক্রিনশট ফাঁস করলেন ঢাবি শিক্ষক মোনামি!
বিভিন্ন অপরিচিত মোবাইল নম্বর থেকে সরাসরি ফোন করে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে হুমকির অনেকগুলো স্ক্রিনশট শেয়ার করেছেন তিনি। মোনামি লিখেন, '১৩ ফেব্রুয়ারির পর থেকে অনবরত অসংখ্য মৃত্যুর হুমকির মুখোমুখি হচ্ছেন এবং তার প্রকাশ করা ছবি‑স্ক্রিনশটগুলোর মধ্যে মাত্র একটি মাত্র উদাহরণ।'
ঢাকা দক্ষিণের সিটি করপোরেশন প্রার্থী হচ্ছেন ইনকিলাব মঞ্চের জাবের?
আগামী ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে পারেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। এমন ইঙ্গিত দিয়েছেন মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে এ বিষয়টি জানান জূমা। তিনি লিখেন, 'আমরা রাজনীতিতে প্রবেশের জন্য নিজেদের প্রস্তুত করছি। যদি ঢাকা দক্ষিণ দিয়ে শুরু হয়?' এরপর আরেকটি পোস্টে জুমা স্পষ্টভাবে আব্দুল্লাহ আল জাবেরকে প্রার্থী হিসেবে ঘোষণা দেন। তিনি লেখেন, 'আবদুল্লাহ আল জাবের, প্রার্থী, ঢাকা দক্ষিণ।'
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি। পোস্টে তিনি একটি ভারসাম্যপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। ফেসবুক পোস্টে মিজানুর রহমান আজহারী লেখেন, 'একটি ভারসাম্যপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে গণভোটে ‘হ্যাঁ’ দিন।'