ইতালিতে আমাকে পরিকল্পিতভাবে আ. লীগ কর্মীরা মেরেছে: বনি আমিন

ইতালির রোমে হামলার ঘটনার পর নিজের অবস্থান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন। তিনি দাবি করেছেন, তাকে পরিকল্পিতভাবে হামলার শিকার করা হয়েছে এবং এ ঘটনায় ইতালির আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
ইতালির রোমে হামলার ঘটনার পর নিজের অবস্থান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন। তিনি দাবি করেছেন, তাকে পরিকল্পিতভাবে হামলার শিকার করা হয়েছে এবং এ ঘটনায় ইতালির আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) নিজের ফেসবুক পোস্টে বনি আমিন জানান, তিনি বর্তমানে রোমে অবস্থান করছেন এবং নিরাপদে আছেন। তিনি বলেন, সংশ্লিষ্ট ইতালীয় পুলিশ ও আইনশৃঙ্খলা কর্তৃপক্ষের সঙ্গে তার বৈঠক হয়েছে এবং ঘটনার বিস্তারিত নিয়ে শিগগিরই ভিডিও প্রকাশ করবেন।

পোস্টে বনি আমিন দাবি করেন, রোমের বাংলাদেশি অধ্যুষিত টর পিগনাতারা এলাকায় রাতে একা পেয়ে কয়েকজন তার ওপর হামলা চালায়। তার অভিযোগ, দেশের রাজনৈতিক অবস্থান ও মতপ্রকাশের কারণে তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
তিনি জানান, ঘটনার ভিডিও ফুটেজ ও অন্যান্য প্রমাণ ইতালীয় কর্তৃপক্ষ সংগ্রহ করেছে এবং তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে তিনি আশা করছেন।

বনি আমিন বলেন, হামলা বা ভয়ভীতি তাকে নিজের বিশ্বাস ও ন্যায়ের পক্ষে কথা বলা থেকে বিরত রাখতে পারবে না। বাংলাদেশের গণতন্ত্র, মানুষের অধিকার, স্বাধীনতা ও ন্যায়ভিত্তিক ভবিষ্যতের পক্ষে তার অবস্থান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, “প্রতিকূলতা আমাকে থামাবে না, বরং আরও দৃঢ় করবে।” একই সঙ্গে তিনি দাবি করেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তার বক্তব্য ও মতপ্রকাশ অব্যাহত থাকবে।

তবে বনি আমিনের অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত চলছে বলে তিনি জানিয়েছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না'