সংবিধান নতুন করে লেখার সুযোগ নেই: চিফ হুইপ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, সংবিধান সংশোধনের জন্য গঠিত কমিটি কেবল সুপারিশ করবে। নতুন করে সংবিধান লেখার কোনো সুযোগ নেই।

সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

চিফ হুইপ বলেন, বিরোধী দলের ওয়াকআউট সংসদীয় রীতির অংশ। তবে তারা না বুঝেই এ সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করেন তিনি। তাঁর ভাষায়, সবাই মিলে সংবিধান সংশোধনের কাজ সম্পন্ন করা হবে।

তিনি আরও বলেন, বিরোধী দলের জন্য আলোচনার দরজা সবসময় খোলা। সংবিধান সংশোধন কমিটিতে তারা প্রতিনিধি দিতে চাইলে সঙ্গে সঙ্গে তা অন্তর্ভুক্ত করা হবে।

গণভোটের রায় উপেক্ষা করা হয়নি উল্লেখ করে মো. নূরুল ইসলাম বলেন, সাংবিধানিক নিয়ম মেনেই সংশোধনের প্রক্রিয়া চলবে। এ ইস্যুতে আন্দোলনের প্রয়োজন নেই। তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই একসঙ্গে আন্দোলন করেছে, তাই এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না, যাতে অন্য কেউ সুযোগ নিতে পারে।

অন্যদিকে, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ও সংসদউভয় জায়গায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

উল্লেখ্য, এদিন জাতীয় সংসদে ১৭ সদস্যের সংবিধান সংশোধন সম্পর্কিত কমিটি গঠনের প্রস্তাব উত্থাপনের সময় ওয়াকআউট করে বিরোধী দল।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি