স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের অভিযোগ, ৮ দিনেও গ্রেফতার হয়নি আসামি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
কুমিল্লার মুরাদনগর উপজেলার রামপুর এলাকায় স্কুল থেকে ফেরার পথে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়ের হলেও ৮ দিন পেরিয়ে গেলেও প্রধান আসামি সাইফুল ইসলামকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে ভুক্তভোগীর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল সকালে ওই ছাত্রী হারপাকনা বালিকা উচ্চ বিদ্যালয়ে যায়। স্কুল ছুটি শেষে দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে মটকিরচর ঈদগাঁর সামনে পৌঁছালে একই এলাকার হাকিম মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৩) ও অজ্ঞাতনামা এক সিএনজি চালক তার মুখ চেপে ধরে জোরপূর্বক অপহরণ করে। পরে তাকে হোমনা উপজেলার কুটুমবাড়ী এলাকার একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

বিকেলে ভুক্তভোগীকে আবার স্কুলের সামনে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফিরে সে তার মাকে ঘটনাটি জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর মা ২৪ এপ্রিল মুরাদনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। তবে এখনো কোনো আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা।

ভুক্তভোগীর মা বলেন, “আমার স্বামী নেই। মেয়েটা স্কুলে গিয়ে এমন ঘটনার শিকার হলো। আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, আর আমরা ভয়ে বাড়িতে থাকতে পারছি না। আমরা দ্রুত বিচার চাই।”

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক সূত্র জানায়, অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী। তারা ভুক্তভোগী ও তার পরিবারকে মামলা তুলে নিতে মারধর ও প্রাণনাশের হুমকি দিচ্ছে।

গ্রামবাসীর অভিযোগ, ঘটনার পরও আসামি গ্রেফতারে পুলিশের দৃশ্যমান তৎপরতা নেই। এতে অন্যান্য ছাত্রীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত আসামি গ্রেফতার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই রুহুল আমিন বলেন, মারধরের বিষয়টি তিনি জানেন না। তবে হুমকির বিষয়ে অবগত আছেন এবং এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে বলা হয়েছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, “আসামি গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। হুমকির বিষয়টি তদন্ত কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বলা হবে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের