শ্রীলঙ্কা নয়, ভারতেই বিকল্প ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ সরানোর ভাবনায় আইসিসি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু নিয়ে অনিশ্চয়তা কাটছেই না। টুর্নামেন্ট শুরুর আর মাত্র তিন সপ্তাহের কিছু বেশি সময় বাকি থাকলেও বাংলাদেশ আদৌ নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে খেলবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই ইস্যুতে আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে টানাপোড়েন স্পষ্ট হয়ে উঠেছে।

বিসিবির মূল উদ্বেগ খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে। ভারত–বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ঝুঁকির কথা তুলে ধরে তারা বাংলাদেশের সব ম্যাচ ভারতের বাইরে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে। এ লক্ষ্যে বিসিবি একাধিকবার আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে আবেদনও করেছে। বোর্ড চাইছে, বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করা হোক।

তবে, ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের জানিয়েছে, আইসিসি বিকল্প ভেন্যুর বিষয়টি বিবেচনায় নিলেও শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর সম্ভাবনা খুবই কম। বরং ভারতের মধ্যেই ভিন্ন ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ আয়োজনের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে।

জানা গেছে, আইসিসি ও বিশ্বকাপের সহ-আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ইতোমধ্যে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিএনসিএ) ও কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেসিএ)-এর সঙ্গে যোগাযোগ করেছে। আলোচনায় রয়েছে চেন্নাই ও তিরুবনন্তপুরমে বাংলাদেশের ম্যাচ আয়োজনের বিকল্প।

যদিও এ বিষয়ে টিএনসিএ ও কেসিএ কর্মকর্তাদের তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুই সংস্থাই ম্যাচ আয়োজনের ব্যাপারে আগ্রহী। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়াম (চিপক) এমনিতেই বিশ্বকাপের একটি নির্ধারিত ভেন্যু। সেখানে ভারত–অস্ট্রেলিয়ার সম্ভাব্য ‘সুপার এইট’ ম্যাচসহ মোট সাতটি ম্যাচ আয়োজনের সূচি রয়েছে। টিএনসিএ কর্মকর্তারা আইসিসি ও বিসিসিআইকে জানিয়েছেন, স্টেডিয়ামে আটটি পিচ থাকায় অতিরিক্ত ম্যাচ আয়োজন করা তাদের জন্য বড় কোনো সমস্যা নয়।

বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশ দল ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে  তিনটি ম্যাচ খেলবে কলকাতার ইডেন গার্ডেনে। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেরে স্টেডিয়ামে নেপালের মুখোমুখি হওয়ার কথা টাইগারদের।

কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে ছাড়ার নির্দেশ দেওয়ার পর থেকেই ভারত সফর নিয়ে নিরাপত্তা উদ্বেগ জোরালোভাবে সামনে আনে বিসিবি।

এরপর দুই দফায় আইসিসিকে চিঠি দিয়ে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানানো হলেও এখনো আনুষ্ঠানিক কোনো জবাব দেয়নি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ধারণা করা হচ্ছে, আজ এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারে আইসিসি।

তবে টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময়ে ম্যাচ স্থানান্তরের জটিল লজিস্টিক চ্যালেঞ্জের কারণে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার সম্ভাবনা খুবই কম বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির