সহপাঠীর মৃত্যুর প্রতিবাদে ফার্মগেট অবরোধ, রাজধানীতে তীব্র যানজট

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে  তেজগাঁও কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থী সাকিবুল হাসান রানার নিহতের প্রতিবাদে ঢাকার ফার্মগেট মোড়ে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করছে প্রতিষ্ঠানটির উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা।
 
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তারা এই অবরোধ কর্মসূচি পালন করা শুরু করে।

প্রথমে কলেজের মূল ফটকের সামনে শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ করলেও পরে তারা মোড়ে অবস্থান নিলে ওই এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে, সেখান দিয়ে চলাচলকারী হাজারো মানুষ ভোগান্তিতে পড়েন।

গত, ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (বিজ্ঞান বিভাগ, সেশন ২০২৪–২৫) ও হৃদয় আহমেদ (মানবিক বিভাগ, সেশন ২০২৪–২৫) এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থী জান্নাত (মানবিক বিভাগ, সেশন ২০২৫–২৬) গুরুতর আহত হয়।
 
আহতদের প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সাকিবুল হাসানের অবস্থা গুরুতর হলে তাকে মালিবাগের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে বুধবার (১০ ডিসেম্বর) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শেরে বাংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, 'নিহতের মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ চেষ্টা করছে পরিস্থিতি স্বাভাবিক করার।'
 
তিনি আরও বলেন, 'কলেজের প্রধান শিক্ষিকা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। বুধবার প্রধান শিক্ষিকার দেওয়া বিবৃতিতে অসন্তোষ প্রকাশ করে শিক্ষার্থীরা আজ বিক্ষোভে নেমেছে।'
 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে