সুনামগঞ্জ-2 আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শিশির মনিরের নির্বাচনি প্রচারের গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে দিরাই উপজেলার তাড়ল এলাকায় এই হামলা চালানো হয়।
পুলিশ জানায়, প্রতিদিনের মতো রাতে নির্বাচনি প্রচারণা শেষ করে শিশির মনিরের গাড়িটি দিরাইয়ের তাড়ল এলাকার দিকে যাচ্ছিল। এ সময় দুটি মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত কয়েকজন দুর্বৃত্ত এসে গাড়িটিতে ভাঙচুর চালায়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক বলেন, হামলাকারীরা হেলমেট পরা থাকায় তাদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে চেষ্টা চলছে।
এ ঘটনায় প্রতিক্রিয়া জানার জন্য সুনামগঞ্জ-2 আসনের জামায়াত প্রার্থী শিশির মনিরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।