শাপলা চত্বরে হত্যাযজ্ঞ:

শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

1
1
২৭ জুলাই, ২০২৬ ০৬:১১:৫৪
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন।
সোমবার (২৭ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে প্রসিকিউটর জহিরুল আমিন এ অভিযোগ জমা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর মার্জিনা রায়হান।
এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে অভিযোগটির ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
বর্তমানে এ মামলায় গ্রেপ্তার রয়েছেন ৯ জন। তারা হলেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রুপা এবং মোজাম্মেল বাবু।
প্রসিকিউশনের দাবি, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লায় সংঘটিত ঘটনায় মোট ৫৮ জন নিহত হন। তদন্ত সংস্থা নিহতদের মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জনের পরিচয় শনাক্ত করেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে আটক আওয়ামী লীগ নেতা সদ্য. দেশ ছাড়তে পারেন আসিফ মাহমুদ, নিষেধাজ্ঞা চাইবে দুদক সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬ সদ্য. পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ফ্রান্সের রাষ্ট্রদূত সদ্য. চাঁদপুরে পুলিশের ডোপ টেস্টের উদ্যোগ নিতেই ফাঁড়ি থেকে লাপাত্তা এসআই সদ্য. অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের দৌড়ে জমা পড়েছে ৫ চলচ্চিত্র সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে আটক আওয়ামী লীগ নেতা সদ্য. দেশ ছাড়তে পারেন আসিফ মাহমুদ, নিষেধাজ্ঞা চাইবে দুদক সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬ সদ্য. পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ফ্রান্সের রাষ্ট্রদূত সদ্য. চাঁদপুরে পুলিশের ডোপ টেস্টের উদ্যোগ নিতেই ফাঁড়ি থেকে লাপাত্তা এসআই সদ্য. অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের দৌড়ে জমা পড়েছে ৫ চলচ্চিত্র