সেলিব্রিটি ব্র্যান্ডের তালিকায় শীর্ষে শাহরুখ খান

সদ্য সংবাদ ডেস্ক
৭ আগস্ট, ২০২৬ ০০:৫০:৩০
ছবি: সংগৃহীত

ব্র্যান্ড ভ্যালুতে ভারতের সব তারকাকে ছাড়িয়ে শীর্ষে উঠে এলেন শাহরুখ খান। আন্তর্জাতিক ফিনান্সিয়াল ও বিজনেস কনসাল্টিং প্রতিষ্ঠান ‘ক্রল’-এর ‘সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্ট ২০২৫’-এ নিজের দাপট আরো একবার প্রমাণ করলেন বলিউড বাদশাহ। রিপোর্ট অনুযায়ী, শাহরুখের বর্তমান ব্র্যান্ড ভ্যালু ১৭ কোটি ৭৯ লাখ মার্কিন ডলার।

এর মধ্য দিয়ে ক্রিকেট তারকা বিরাট কোহলিকে পেছনে ফেললেন শাহরুখ। ভারতের শীর্ষ ২৫ জন তারকার ব্র্যান্ড ভ্যালু প্রকাশ করেছে ‘ক্রল’। তাদের সম্মিলিত ব্র্যান্ড মূল্য প্রায় ২০০ কোটি মার্কিন ডলার (২ বিলিয়ন ডলার)।

গত বছরের তালিকায় শাহরুখ ছিলেন তৃতীয় স্থানে। তখন তার ব্র্যান্ড মূল্য ছিল প্রায় ১৪ কোটি ৫৭ লাখ ডলার। এক বছরের ব্যবধানে ২২ শতাংশ বেড়েছে তার ব্র্যান্ড মূল্য। যার ক্রমবর্ধমান জনপ্রিয়তাকেই যেন আরেকবার প্রমাণ করে।

গত এক বছরে শাহরুখ তার ব্র্যান্ড অনুমোদনের (এন্ডোর্সমেন্ট) তালিকায় যুক্ত করেছেন বেশ কয়েকটি পরিচিত প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে ক্যাস্ট্রল, জয় পার্সোনাল কেয়ার ও ক্যান্ডেরে। এ ছাড়া হুন্দাই, মিন্ত্রা, এয়ারবিএনবি-র মতও ব্র্যান্ডের সঙ্গে দীর্ঘদিন ধরেই কাজ করছেন।

গত বছর শীর্ষস্থানে থাকলেও এবার তৃতীয়তে নেমে এসেছেন ক্রিকেট তারকা বিরাট কোহলি। তার এবারের ব্র্যান্ড মূল্য ১৫ কোটি ৮৪ লাখ ডলার। আর দ্বিতীয়তে উঠে এসেছেন রণবীর সিং (১৬ কোটি ২৯ লাখ ডলার)।

শাহরুখ খান বর্তমানে ব্যস্ত রয়েছেন নতুন সিনেমা ‘কিং’ নিয়ে। সিদ্ধার্থ আনন্দের এ ছবিতে তার সঙ্গে থাকছেন কন্যা সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চনসহ বলিউডের অনেক তারকা। এ বছরের ডিসেম্বরে ছবিটি মুক্তির কথা রয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে