"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
শাহীন চেয়ারম্যান, ওসমান হাদি হত্যার মাস্টারমাইন্ড
জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পেছনে নতুন তথ্য পেয়েছে তদন্তকারী সংস্থাগুলো। অনুসন্ধানে উঠে এসেছে, এ হত্যার মূল পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ ওরফে ‘শাহীন চেয়ারম্যান’-এর সরাসরি সম্পৃক্ততা রয়েছে। গোয়েন্দা সূত্র বলছে, হামলার অর্থ ও অস্ত্রের ব্যবস্থাপনাতেও তার ভূমিকা ছিল। তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, শাহীন চেয়ারম্যানের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতার যোগাযোগ ও সহযোগিতার প্রাথমিক প্রমাণ মিলেছে।
২৫ জুলাই, ২০২৬
২৩ দিনে নির্বাচনি তহবিলের খোলা হিসাব জানালেন হাদি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্যপ্রার্থী শরিফ ওসমান হাদি তার নির্বাচনী তহবিল প্রসঙ্গে জানিয়েছেন, ৭ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বিভিন্ন মাধ্যমে মোট ১৫ লাখ ৪০ হাজার ৪১২ টাকা অনুদান পেয়েছেন। রোববার (৩০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে নিজের নির্বাচনী তহবিলের বিষয়ে এ তথ্য জানান তিনি।
২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে না
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সটি শেষ পর্যন্ত অবতরণ অনুমতি নিয়েও তা বাতিল করেছে অপারেটর প্রতিষ্ঠান। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, স্লট বাতিলের আনুষ্ঠানিক আবেদন করেছে সংশ্লিষ্ট অপারেটরই। মঙ্গলবার (৯ ডিসেম্বর) জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপের পরিচালিত এয়ার অ্যাম্বুলেন্সটি সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি পেয়েছিল।
২৫ জুলাই, ২০২৬
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাবিতে আলোকচিত্র প্রদর্শনী
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার রানা বলেন, “আলোকচিত্রগুলো দেখে শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগ আরও ভালোভাবে বোঝা গেছে। প্রতিটি ছবিই তাঁদের সাহসিকতা ও দেশের জন্য দেওয়া আত্মত্যাগের কথা মনে করিয়ে দিয়েছে। আলোকচিত্রগুলো আমাদের মনে গভীর শ্রদ্ধা ও প্রেরণার সঞ্চার করেছে এবং স্বাধীনতার ইতিহাসের তাৎপর্যকে আরও স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে।”
২৫ জুলাই, ২০২৬
হাদির স্মরণে ইবি মিউজিক অ্যাসোসিয়েশনের দেশাত্মবোধক গান
জুলাই যোদ্ধা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সাংসদ প্রার্থী শরীফ ওসমান বিন হাদির স্মরণে দেশাত্মবোধক গান করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) মিউজিক অ্যাসোসিয়েশন। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তারা এ আয়োজন করে। এসময় সংগঠনটির প্রায় ১৫ সদস্য একত্রে গান ও কবিতা পরিবেশন করেন। এসময় তাদেরকে 'ধন ধান্য পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা ', 'মুক্তির মন্দিরে সোপানতলে' গান, বিদ্রোহী কবিতাসহ সহ বিভিন্ন গান ও কবিতা পরিবেশন করতে দেখা যায়।
২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়ার জন্য দোয়া করা ঈমানি দায়িত্ব: পরওয়ার
চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করাকে নৈতিক, ঈমানি ও রাজনৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রোববার (৩০ নভেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি ।
২৫ জুলাই, ২০২৬
নির্বাচন এলে যারা তসবিহ হাতে ঘুরে, তারাই ধর্ম ব্যবহার করছে: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াত ইসলামী ধর্মকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে না বলে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, 'নির্বাচন এলেই যারা তসবিহ হাতে ঘুরে বেড়ায়, তারাই প্রকৃত অর্থে ধর্মকে ব্যবসার উপকরণ বানায়।' সোমবার (৮ ডিসেম্বর) ইউরোপীয় ইউনিয়নের ঢাকাস্থ দফতরে আট দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭ শতাংশ
২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে এ ফল প্রকাশ করা হয়। এবার মোট পাসের হার ৬৬.৫৭ শতাংশ। ভর্তি পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২০ হাজার ৪৪০ জন পরীক্ষার্থী, যা মোট আবেদনকারীর ৯৮.২১ শতাংশ। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২ হাজার ১৯২ জন, যা ১.৭৯ শতাংশ। এ ছাড়া বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ জন।
২৫ জুলাই, ২০২৬
লন্ডনে ফিরে গেলেন ডা. জুবাইদা রহমান
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাশে প্রায় দুই সপ্তাহ অবস্থান শেষে লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। শনিবার (২০ ডিসেম্বর) সকাল পৌনে ৯টায় বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। এর আগে সকাল ৭টা ১০ মিনিটে ধানমন্ডিতে বাবার বাসা থেকে বিমানবন্দরের পথে রওনা হন তিনি। যাত্রাপথে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
২৫ জুলাই, ২০২৬
ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’র তাণ্ডব: শ্রীলঙ্কায় নিহতের সংখ্যা ছাড়াল ২০০
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’র তাণ্ডবে শ্রীলঙ্কায় মৃত্যুর সংখ্যা ইতোমধ্যে ২০০ ছাড়িয়েছে। টানা বর্ষণ ও ভয়াবহ ভূমিধসে রাজধানী কলম্বোসহ বিভিন্ন অঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) জানিয়েছে, এখন পর্যন্ত মোট ২১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে, নিখোঁজ রয়েছেন অন্তত ২১৮ জন।
২৫ জুলাই, ২০২৬