মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭ শতাংশ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে এ ফল প্রকাশ করা হয়। এবার মোট পাসের হার ৬৬.৫৭ শতাংশ।

ভর্তি পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২০ হাজার ৪৪০ জন পরীক্ষার্থী, যা মোট আবেদনকারীর ৯৮.২১ শতাংশ। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২ হাজার ১৯২ জন, যা ১.৭৯ শতাংশ। এ ছাড়া বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ জন।

ভর্তি পরীক্ষায় মোট পাস করেছেন ৮১ হাজার ৬৪২ জন পরীক্ষার্থী। এর মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৩১ হাজার ১২৮ জন, যা ৩৮.১৩ শতাংশ এবং নারী পরীক্ষার্থী ৫০ হাজার ৫১৪ জন, যা ৬১.৮৭ শতাংশ।

তথ্য অনুযায়ী, ২০২৫ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীদের মধ্যে কৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ হাজার ৮৫০ জন। একই পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীদের মধ্যে কৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ হাজার ৭০৭ জন, যাদের মধ্যে ৮৮ জন পরীক্ষার্থী গত বছর বিভিন্ন সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে অধ্যয়নরত ছিলেন।

ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদনপত্র প্রক্রিয়াকরণ, নিরীক্ষণ, উত্তরপত্র মূল্যায়ন, ফলাফল চূড়ান্তকরণ এবং পুনঃনিরীক্ষণ সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হয়েছে। উত্তরপত্র ওএমআর বা আইসিআর মেশিনে মূল্যায়ন করা হয়। সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ এবং ইউনিটসমূহে সাধারণ ও সংরক্ষিত আসনে প্রার্থীদের জাতীয় মেধাক্রম ও পছন্দক্রম অনুসারে আসন বণ্টন করা হয়েছে।

সংরক্ষিত আসনের ক্ষেত্রে সংশ্লিষ্ট শ্রেণির দাবিদারদের মধ্য থেকে মেধার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের মেধাক্রম ও কলেজ পছন্দের ভিত্তিতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে নির্ধারণ করা হয়েছে, কোন প্রার্থী কোন কলেজে ভর্তি হবেন।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.gov.bd এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bdhttps://result.dghs.gov.bd থেকে পরীক্ষার ফল জানা যাবে। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে ‘MBBS Result 2025-2026’ লিংকে ক্লিক করে ভর্তি পরীক্ষার রোল নম্বর দিয়ে ‘Result’ বাটনে ক্লিক করলে ফলাফল দেখা যাবে। ভর্তিচ্ছুরা ফলাফল ডাউনলোড বা স্ক্রিনশট নিতে পারবেন। মেধাতালিকা পিডিএফ আকারেও প্রকাশ করা হয়েছে।

ফল প্রকাশের আগে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে বসেন। এতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া স্বাস্থ্য শিক্ষার সচিব, দুজন যুগ্ম সচিব, অধিদপ্তরের ডিজি, এডিজি (চিকিৎসা শিক্ষা), পরিচালক (চিকিৎসা শিক্ষা) এবং বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রতিনিধিরা অংশ নেন।

এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত দেশের ১৭টি কেন্দ্রের ৪৯টি ভেন্যুতে একযোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর জানান, পরীক্ষায় ৯৮ শতাংশের বেশি শিক্ষার্থী উপস্থিত ছিলেন এবং সার্বিকভাবে ভর্তি পরীক্ষা সুষ্ঠু হয়েছে।

উল্লেখ্য, সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে মোট আসন সংখ্যা ১৩ হাজার ৫১টি। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ১০০টি এবং ডেন্টাল ইউনিটে ৫৪৫টি আসন রয়েছে। বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ১টি এবং বেসরকারি ডেন্টাল কলেজে ১ হাজার ৪০৫টি আসন রয়েছে।

এ বছর মোট আবেদনকারী ছিলেন ১ লাখ ২২ হাজার ৬৩২ জন। এর মধ্যে পুরুষ আবেদনকারী ৪৯ হাজার ২৮ জন এবং নারী আবেদনকারী ৭৩ হাজার ৬০৪ জন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি