খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে না

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সটি শেষ পর্যন্ত অবতরণ অনুমতি নিয়েও তা বাতিল করেছে অপারেটর প্রতিষ্ঠান। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, স্লট বাতিলের আনুষ্ঠানিক আবেদন করেছে সংশ্লিষ্ট অপারেটর।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপের পরিচালিত এয়ার অ্যাম্বুলেন্সটি সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি পেয়েছিল। তবে পরবর্তীতে অপারেটর তাদের স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমে সেই অনুমোদন প্রত্যাহারের আবেদন জানায়।

বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের(বেবিচক) এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, 'অপারেটর তাদের এজেন্টের মাধ্যমে পূর্বের নির্ধারিত করা স্লট বাতিলের আবেদন করেছে। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।'

এর আগে, অপারেটরদের প্রাথমিক আবেদনের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৮টায় ঢাকা পৌঁছে রাত ৯টার দিকে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে উড্ডয়নের অনুমতি দেওয়া হয়েছিল এয়ার অ্যাম্বুলেন্সটিকে।

জানা যায়, কাতার সরকারের সহায়তায় জার্মানির এফএআই এভিয়েশন গ্রুপ থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া নেওয়া হয়েছিল। বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ মডেলের এ বিমানটি দীর্ঘ দূরত্বে রোগী পরিবহনে সক্ষম এবং মেডিকেল ট্রান্সফারের জন্য উপযোগী হিসেবে পরিচিত। স্লট বাতিলের কারণ সম্পর্কে অপারেটর বা বিএনপির পক্ষ থেকে এখনো কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি