সোমবার (৮ ডিসেম্বর) ইউরোপীয় ইউনিয়নের ঢাকাস্থ দফতরে আট দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, 'জামায়াত ধর্মের ব্যবহার করে না, ধর্ম নিয়ে ব্যবসা করে না। নির্বাচনের সময় কিছু মানুষ তসবিহ হাতে নেমে পড়ে, তারাই ধর্ম দিয়ে রাজনীতি করে।'
জাতীয় নির্বাচন পিছিয়ে যাওয়ার সম্ভাবনার বিষয়ে তিনি সতর্ক করে বলেন, 'ফেব্রুয়ারির নির্ধারিত নির্বাচন পেছালে দেশ গভীর রাজনৈতিক সংকটে পড়তে পারে। নির্বাচন পেছানো আমাদের কাম্য নয়। সামান্য নড়চড় হলেও পরিস্থিতিa জটিল হবে।'
ক্ষমতায় এলে একটি ‘ইনক্লুসিভ বাংলাদেশ’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে জামায়াতের আমির বলেন, 'স্থিতিশীলতা ফিরিয়ে আনা, অর্থনীতি পুনরুদ্ধার এবং আইনের শাসন প্রতিষ্ঠাই হবে তাঁদের প্রধান লক্ষ্য। দুর্নীতি না করা এবং কাউকে প্রশ্রয় না দেওয়ার পাশাপাশি সবার জন্য সমান বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতিও তিনি পুনর্ব্যক্ত করেন।'
খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, 'সুস্থতা–অসুস্থতা আল্লাহর ওপর নির্ভরশীল, তবে দেশের রাজনৈতিক যাত্রা কোনো ব্যক্তির অসুস্থতায় থমকে থাকা উচিত নয়।'
একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন নিয়ে রাষ্ট্রদূতরা কোনো শঙ্কা প্রকাশ করেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, 'একই দিনে দুটি ভোট আয়োজন নিয়ে উদ্বেগ আছে। আলাদা তারিখে নির্বাচন করাই উচিত।'
আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনকে দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সবাইকে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জামায়াতের আমির।