"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: ডা. জাহিদ
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গত বৃহস্পতিবার রাতে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর আক্ষেপ প্রকাশ করেছেন। একজন সাবেক সাংবাদিক হিসেবে নিজেকে ‘লজ্জিত’ বলেও উল্লেখ করেন তিনি। আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই অনুভূতির কথা জানান শফিকুল আলম।
২৫ জুলাই, ২০২৬
ছোটবেলার বন্ধুর সঙ্গেই গাঁটছড়া বাঁধছেন মধুমিতা সরকার
জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। মাঘ মাসেই ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে বিয়ের নির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি অভিনেত্রী, তবে প্রস্তুতি যে পুরোদমে শুরু হয়ে গেছে—তা স্পষ্ট।
২৫ জুলাই, ২০২৬
সংখ্যালঘুরা জুলুমের শিকার হলে এনসিপি পাশে থাকবে: সারজিস
সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষায় সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শনিবার (২৯ নভেম্বর) রাতে বোদা উপজেলায় কমিটি ঘোষণা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। সারজিস আলম বলেন, 'কোনো ব্যক্তি, নেতা কিংবা রাজনৈতিক দলের মাধ্যমে যদি দেশের সংখ্যায় কম বা সংখ্যালঘু সম্প্রদায় সামান্যতম হুমকি, হয়রানি বা জুলুমের শিকার হন, সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এনসিপি তাদের পাশে দাঁড়াবে।'
২৫ জুলাই, ২০২৬
ইবি সাংবাদিক সমিতির সভাপতি মুনিম, সম্পাদক জুয়েল
ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে আল ফিকহ অ্যান্ড ল’ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও দৈনিক খবরের কাগজের ক্যাম্পাস প্রতিনিধি নিয়ামতুল্লাহ মুনিম এবং এনভায়রনমেন্ট সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগের একই বর্ষের শিক্ষার্থী ও ডেইলি অবজারভারের ক্যাম্পাস প্রতিনিধি জুয়েল রানা।
২৫ জুলাই, ২০২৬
আমার নিরাপত্তা নিয়ে পরিবার গভীর উদ্বিগ্ন: প্রেসসচিব
নির্বাচনের আগে নিজের নিরাপত্তা নিয়ে স্ত্রী, সন্তান ও ভাই-বোন গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, পরিবারের সদস্যরা তাঁকে আরও সতর্ক হতে বলেছেন এবং তারা ভীত থাকলেও তিনি নিজে ভয় পাচ্ছেন না।
২৫ জুলাই, ২০২৬
দেশে ফেরার জন্য ট্র্যাভেল পাস হাতে পেলেন তারেক রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে ট্রাভেল পাস পেয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় এই খবর নিশ্চিত করেন তার মেয়ে জাইমা জারনাজ রহমান। ফেসবুকে এক পোস্টে তিনি লিখেন, 'আলহামদুলিল্লাহ, বাবা আজ কিছুক্ষণ আগে ট্রাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন।' দীর্ঘ ১৮ বছর লন্ডনে অবস্থানের পর তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। মেয়ে জাইমাকে সঙ্গে নিয়ে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসবেন তিনি। তাদের বহনকারী বিমানটি আগামী ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর ঢাকায় অবতরণ করবে।
২৫ জুলাই, ২০২৬
১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান
সপরিবারে যুক্তরাজ্যের লন্ডন ছেড়ে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে তাঁদের বহনকারী ফ্লাইট ছেড়ে যায়। তারেক রহমানের সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং কয়েকজন সফরসঙ্গী। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০২ ফ্লাইটে বৃহস্পতিবার দেশে পৌঁছাবেন বলে জানা গেছে।
২৫ জুলাই, ২০২৬
রূপগঞ্জে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দশম-গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাব সেন্টারে কর্মরত ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টগণ। রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯ টায় বেলা ১১ টা পর্যন্ত ২ ঘন্টা কর্মবিরতি পালন করেছেন তারা।
২৫ জুলাই, ২০২৬
উপদেষ্টা পরিষদের সদস্যরা পদে থেকে ভোট করতে পারবেন না: ইসি সানাউল্লাহ
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কোনো সদস্যই বর্তমান পদে থেকে ভোটে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। রোববার নির্বাচন কমিশনে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য দেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর
সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেসে সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন এবং আটজন আহত হয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) রোববার এ তথ্য জানিয়েছে।
২৫ জুলাই, ২০২৬