উপদেষ্টা পরিষদের সদস্যরা পদে থেকে ভোট করতে পারবেন না: ইসি সানাউল্লাহ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কোনো সদস্যই বর্তমান পদে থেকে ভোটে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। রোববার নির্বাচন কমিশনে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য দেন তিনি।

তিনি জানান, চলতি সপ্তাহেই নির্বাচন তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার দিন সন্ধ্যায় মাঠপর্যায়ে সভা অনুষ্ঠিত হবে। আচরণবিধি প্রতিপালনের লক্ষ্যে তফসিল ঘোষণার পর থেকেই প্রতিটি উপজেলায় দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন এবং ভোটের পাঁচ দিন আগে এই সংখ্যা আরও বাড়ানো হবে। ভোটের আগের রাতেই সব ভোটকেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে।

ভোটের দিন সাধারণ ছুটি থাকবে উল্লেখ করে সানাউল্লাহ বলেন, ইসির প্রয়োজনে ব্যাংক ও পোস্ট অফিস খোলা রাখা হবে। তফসিল ঘোষণার পর উপদেষ্টা পরিষদ নতুন কোনো প্রকল্প অনুমোদন করতে পারবে না। পাশাপাশি উপদেষ্টা পরিষদের কোনো সদস্যই পদে বহাল থেকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবেন না। আইনের অনুমতি যাদের থাকবে, শুধুমাত্র তারাই প্রার্থী হতে পারবেন।

প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার নিয়োগ প্রসঙ্গে তিনি জানান, সরকারি, আধাসরকারি এবং সরকারি ব্যাংকের কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হবে। তবে আপাতত বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের এই কাজে যুক্ত না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি