"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় অর্থ সম্পাদক হলেন এস এম তারেক আজাদ
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম তারেক আজাদ। নবগঠিত এই কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) রাতে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নেওয়াজ খান বাপ্পিসহ মোট ২৮ জন সহ-সভাপতি রয়েছেন। এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রাকিবুল ইসলামসহ ২৫ জন যুগ্ম সাধারণ সম্পাদক দায়িত্ব পেয়েছেন।
২৫ জুলাই, ২০২৬
ইসিতে আপিল শুনানির শেষ দিন, বাইরে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই নিয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির শেষ দিন আজ। রোববার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই শুনানি শুরু হয়। নির্বাচন কমিশন সূত্র জানায়, গত ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাই শেষে ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। এতে আপিলে বাদ পড়া চারজন ব্যতীত বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৮৪২ জনে।
২৫ জুলাই, ২০২৬
মাঠেই লুটিয়ে পড়লেন ঢাকার কোচ
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচ শুরুর সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন ঢাকা ক্যাপিটালসের কোচ মাহবুব আলী জ্যাকি। শনিবার (২৭ ডিসেম্বর) ম্যাচ শুরুর ২০ মিনিট আগে মাঠে ওয়ার্ম আপ করছিলেন দুই দলের ক্রিকেটাররা। এ সময় মাঠে উপস্থিত ছিলেন কোচিং স্টাফের সদস্যরা। এর মধ্যেই হুট করে মাঠে লুটিয়ে পড়েন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী। জানা গেছে, রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টসের পর ধারাভাষ্যকারদের সঙ্গে কথা বলার সময় মাঠের হোম ড্রেসিংরুমের সামনে দৌড়াদৌড়ি শুরু হয়।
২৫ জুলাই, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় স্বতন্ত্র ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, রুমিন ফারহানার মনোনয়ন বৈধ
ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসনে দাখিল করা মনোনয়নপত্রের যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার প্রথম দিনে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক এলাকা এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ সদর ও বিজয়নগর আসনের প্রার্থীদের মনোনয়নপত্র পরীক্ষা করা হয়।
২৫ জুলাই, ২০২৬
পাতানো নির্বাচন হবে না, আপিল নিষ্পত্তি হবে আইনি ভিত্তিতে: সিইসি
আগের মতো কোনো পাতানো নির্বাচন এবার হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নির্বাচন কমিশনের কাছ থেকে সবাই ন্যায্য বিচার পাবেন বলেও আশ্বস্ত করেছেন তিনি। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি। তিনি বলেন, 'যারা মনোনয়নের বৈধতা বা বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন, তাদের সব আবেদন সম্পূর্ণ আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিষ্পত্তি করা হবে।
২৫ জুলাই, ২০২৬
‘বিজয় হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি কেবল আনুষ্ঠানিকতা’
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আসন্ন নির্বাচনে বিজয় তাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি কেবল আনুষ্ঠানিকতা মাত্র। রোববার (১১ জানুয়ারি) রাতে পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামে একটি ওরস মাহফিলে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন তিনি। বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল হক নুর বলেন, 'আমি মানুষের পাশে থাকতে চাই এবং জনগণকে নিয়েই কাজ করতে চাই। ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে বিএনপি, গণঅধিকার পরিষদ, আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ), জামায়াতসহ সব রাজনৈতিক ও ইসলামী দলের মানুষের একসঙ্গে অংশগ্রহণ নৈতিক দায়িত্বের অংশ।'
২৫ জুলাই, ২০২৬
জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরাস্থ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বৈঠকে দুই পক্ষ বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প ও বাণিজ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং রাষ্ট্রীয় সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন।
২৫ জুলাই, ২০২৬
ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করলেন তারেক রহমান
নির্বাচন কমিশন (ইসি) ভবনে পৌঁছে ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে পৌছান ভোটার হওয়ার শেষ প্রক্রিয়া সম্পন্ন করেছেন। তারেক রহমান ঢাকার গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডে ভোটার হবেন। ইতোমধ্যে তিনি অনলাইনে আবেদন জমা দিয়েছেন। শারীরিক উপস্থিতিতে এই শেষ প্রক্রিয়া সম্পন্ন করতেই ইসি ভবনে আসেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল
কক্সবাজার-২ মহেশখালী ও কুতুবদিয়া আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেল পাঁচটায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই চলাকালে মামলা সংক্রান্ত জটিলতার কারণে তাঁর মনোনয়ন প্রথমে স্থগিত রাখা হয়। পরে প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান আনুষ্ঠানিকভাবে মনোনয়ন বাতিলের ঘোষণা দেন।
২৫ জুলাই, ২০২৬
নিখোঁজের অভিযোগ করা এনসিপি নেতামিলল মাদক নিরাময় কেন্দ্রে
রাজধানীর কদমতলী এলাকা থেকে ‘আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য’ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগের তিন দিন পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য মো. ওয়াসিম আহমেদ মুকছানের (৪০) সন্ধান পাওয়া গেছে। তবে পুলিশ জানিয়েছে, তাকে কোনো বাহিনী তুলে নেয়নি; মাদকাসক্তির কারণে পরিবারের সদস্যরাই তাকে গোপনে একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করেছিলেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) কদমতলী থানাধীন মেরাজনগর এলাকার একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে ওয়াসিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
২৫ জুলাই, ২০২৬