ব্রাহ্মণবাড়িয়ায় স্বতন্ত্র ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, রুমিন ফারহানার মনোনয়ন বৈধ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসনে দাখিল করা মনোনয়নপত্রের যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার প্রথম দিনে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক এলাকা এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ সদর ও বিজয়নগর আসনের প্রার্থীদের মনোনয়নপত্র পরীক্ষা করা হয়।

এদিন মোট ৩৬ জন প্রার্থীর মনোনয়ন যাচাই করা হয়। বৈধতা পাওয়া প্রার্থীদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম হিসেবে উঠে এসেছে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা।

যাচাই-বাছাই শেষে তিনটি আসনে ছয়জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। মোট ভোটারের এক শতাংশ সমর্থনের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে না পারায় তাঁদের প্রার্থিতা বৈধতা পায়নি। বাতিল হওয়া প্রার্থীরা হলেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের নজরুল ইসলাম ও হাবিবুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের আরিফুর রহমান, নূরে আলম সিদ্দিকী, উমর ইউসুফ খান এবং কাজী জাহাঙ্গীর।

অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ১১ জন প্রার্থীর সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। যাচাই-বাছাইয়ে দেখা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-১, ২ ও ৩ আসনে বিএনপি, জামায়াত ও জোট প্রার্থীদের মনোনয়নপত্রে কোনো জটিলতা না থাকায় সেগুলো অনুমোদন দেওয়া হয়েছে।

এই তিন আসনে মনোনয়ন বৈধতা পাওয়া উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং বিএনপির সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শারমীন জাহান আক্তার জানান, যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে, তারা আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

আগামীকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়া-৪ কসবা ও আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা