ইসিতে আপিল শুনানির শেষ দিন, বাইরে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই নিয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির শেষ দিন আজ।

রোববার (১৮ জানুয়ারিসকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই শুনানি শুরু হয়।

নির্বাচন কমিশন সূত্র জানায়, গত ৩০ ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাই শেষে ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

এতে আপিলে বাদ পড়া চারজন ব্যতীত বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় হাজার ৮৪২ জনে। বাতিল হওয়া ৭২৩ জনের মধ্যে থেকে জানুয়ারির মধ্যে ৬৪৫ জন প্রার্থী আপিল করেন। পরবর্তী ১০ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত টানা আট দিনের শুনানিতে প্রায় ৪০০ প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান।

আজ শেষ দিনে নির্বাচন ভবনের মিলনায়তনে ৬১১ থেকে ৬৪৫ নম্বর আপিল এবং অপেক্ষমাণ আপিলগুলোর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে, আপিল শুনানির পাশাপাশি নির্বাচন ভবনের বাইরে কর্মসূচি পালন করছে ছাত্রদল। পোস্টাল ব্যালটসহ বিভিন্ন বিষয়ে নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ দাবি করে তিন দফা অভিযোগে তারা এই ঘেরাও কর্মসূচি দিয়েছে।

ছাত্রদলের অভিযোগগুলোর মধ্যে রয়েছে:
. পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, যা পুরো নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় তৈরি করেছে।
. বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে কমিশনের হঠকারী অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ, যা কমিশনের স্বাধীনতা পেশাদারিত্বকে প্রশ্নের মুখে ফেলেছে।
. বিশেষ রাজনৈতিক দলের প্রভাব হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে নজিরবিহীন বিতর্কিত প্রজ্ঞাপন জারি, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত বলে দাবি ছাত্রদলের।

আপিল শুনানির শেষ দিন বাইরে চলমান রাজনৈতিক কর্মসূচির কারণে নির্বাচন ভবন এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি