"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
আলোচনায় বসতে চায় ইরান, তবে আগেই কিছু করতে হতে পারে: ট্রাম্প
সরকারবিরোধী আন্দোলনে বিপর্যস্ত ইরানের পরিস্থিতি যখন ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে, ঠিক তখনই নতুন দাবি করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে।
২৫ জুলাই, ২০২৬
গাজীপুরে কিশোর গ্যাং লিডার এরফান গ্রেপ্তার
কালিয়াকৈর, সাভার ও আশুলিয়া এলাকার ত্রাস, চিহ্নিত চাঁদাবাজ ও কিশোর গ্যাং লিডার এরফানকে ঢাকার সাভার এলাকা থেকে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র্যাব-১ ও র্যাব-৪।
২৫ জুলাই, ২০২৬
কনকনে শীত উপেক্ষা করে মধ্যরাতেও ছাত্র-জনতার স্লোগানে প্রকম্পিত শাহবাগ
রাত তখন পৌনে ১১টা। কনকনে শীত উপেক্ষা করে রাজধানীর শাহবাগ মোড়ে শত শত মানুষের উত্তাল স্লোগান অব্যাহত রয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দুপুর থেকে শুরু হওয়া অবরোধ কর্মসূচি রাত বাড়ার সঙ্গে সঙ্গে বিশাল জনসমুদ্রে রূপ নেয়। সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারীরা রাতভর শাহবাগে অবস্থানের ঘোষণা দিয়ে বিছানা ও চাদর পেতে সড়কেই বসে পড়েছেন।
২৫ জুলাই, ২০২৬
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত
একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই। শুক্রবার সকাল ৬টা ৫৫ মিনিটে চট্টগ্রামের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। শুক্রবার (০২ জানায়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন সুকুমার বড়ুয়ার কন্যা অঞ্জনা বড়ুয়া । তিনি জানান, বার্ধক্যজনিত নানা অসুস্থতায় বাবা গত এক সপ্তাহ চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি ছিলেন। বাবার ফুসফুসে পানি জমেছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান। পারিবারিক সূত্রে জানিয়েছে, ২০০৬ সালে ব্রেইন স্ট্রোকের পর ডান পা অবশ হয়ে যায় সুকুমার বড়ুয়ার। এর পর থেকে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
লটারিতে নিয়োগ পাওয়া ডিসি-এসপিদের ‘দলীয়’ দাবি করে অপসারণ চায় জামায়াত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে মাঠ প্রশাসনে নিরপেক্ষতা নিশ্চিতের লক্ষ্যে লটারির মাধ্যমে নিয়োগ পাওয়া জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) ‘দলীয়’ আখ্যা দিয়ে অপসারণের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে এসব পদে নিরপেক্ষ কর্মকর্তাদের নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছে দলটি। বুধবার (৬ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এসব দাবি তুলে ধরেন জামায়াত নেতারা। নির্বাচনের মাঠে সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে প্রশাসনে রদবদল এখন জরুরি বলে দাবি করেছে তারা।
২৫ জুলাই, ২০২৬
মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের ভয়াবহ আগুন!
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশে ময়লার ভাগাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত সোয়া ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
২৫ জুলাই, ২০২৬
গ্রিনল্যান্ড ইস্যু: যুক্তরাজ্য-ফ্রান্সসহ ইউরোপের মিত্র ৮ দেশের ওপর বাড়তি শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার বিষয়ে চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত যুক্তরাজ্য, ডেনমার্কসহ একাধিক ইউরোপীয় দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় কিছুক্ষণ আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।
২৫ জুলাই, ২০২৬
বহিরাগতদের হামলায় জেমসের কনসার্ট পণ্ড, আহত ৩০
ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বর্ষ উদ্যাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানের শেষ দিনে বহিরাগতদের হামলায় জনপ্রিয় সংগীতশিল্পী জেমসের কনসার্ট পণ্ড হয়ে গেছে। ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় আয়োজক কমিটির আহ্বায়কসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
২৫ জুলাই, ২০২৬
কেকেআরে ফিজকে নিয়ে বিপাকে শাহরুখ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএলে বাংলাদেশি ক্রিকেটার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনে নিয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) । এরপরেই একের পর এক কটাক্ষের শিকার হচ্ছেন বলিউড কিং। শাহরুখের গায়ে লেগেছে ‘গাদ্দার’ তকমাও। এবার এ বিষয়ে শাহরুখকে নিয়ে মুখ খুলল উদ্ধব ঠাকরের শিবসেনাও (ইউবিটি)। বর্তমানে বাংলাদেশের অবস্থাও উত্তপ্ত। এমন পরিস্থিতিতে সেই ক্রিকেটারকে নিজের দলে নেওয়ার সিদ্ধান্তে একাধিক মানুষের ক্ষোভের মুখে পড়েছেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
সিরাজগঞ্জে তাঁতিদের মাঝে বিনা শুল্কে রং ও রাসায়নিক কেমিক্যাল বিতরণ
সিরাজগঞ্জে প্রাথমিক দুইটি তাঁতি সমিতির মাঝে বিনা শুল্কে রং ও রাসায়নিক কেমিক্যাল বিতরণ করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকালে পৌর এলাকার মিরপুরে অবস্থিত বাংলাদেশ তাঁত বোর্ডের বেসিক সেন্টারে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান। বাংলাদেশ তাঁত বোর্ডের আয়োজনে এবং ভাঙ্গাবাড়ী ৩নং ইউনিয়ন তাঁত বোর্ডের সভাপতি জাহিদুল ইসলাম বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সায়দাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ড ও বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোট ১৬০ জন তাঁতির মাঝে এসব রাসায়নিক কেমিক্যাল বিতরণ করা হয়।
২৫ জুলাই, ২০২৬