"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
যুক্তরাষ্ট্র ৬৬ সংস্থা থেকে সরে যাওয়ার কারণে কতটা ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের বেশ কিছু সংস্থাসহ মোট ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে তার দেশকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেওয়ার পর বাংলাদেশের মতো দেশগুলোতে এর সম্ভাব্য প্রভাব নিয়ে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। কারণ যেসব সংস্থা থেকে যুক্তরাষ্ট্র সরে যাওয়ার ঘোষণা দিয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ জলবায়ু চুক্তি ছাড়াও মানবাধিকার, গণতন্ত্র, লিঙ্গসমতা ও নারীর ক্ষমতায়নে কাজ করে এমন বৈশ্বিক সহযোগিতা সংস্থাও রয়েছে।
২৫ জুলাই, ২০২৬
বিশ্বকাপে বাংলাদেশ? ফিফা সভাপতির আশাবাদে নতুন স্বপ্ন
আর মাত্র ছয় মাস। পুরো বিশ্বের মতো বাংলাদেশও কেঁপে উঠবে বিশ্বকাপ জ্বরে। সমর্থকেরা ভাগ হয়ে যাবেন ব্রাজিল ও আর্জেন্টিনার পক্ষে। তবে এসব আবেগের আড়ালেই প্রায় সব ফুটবলপ্রেমীর মনে লুকিয়ে থাকে একটি স্বপ্ন—একদিন বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। আশ্চর্য হলেও সেই স্বপ্নকে বাস্তবসম্ভব বলেই মনে করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
২৫ জুলাই, ২০২৬
সন্তান হিসেবে মন পড়ে আছে হাসপাতালে মায়ের বিছানার পাশে: তারেক রহমান
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে প্রথম ভাষণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আজ আমাদের সামনে সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে চাই।' বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর কুড়িল-বিশ্বরোড সংলগ্ন ৩০০ ফিট সড়কে স্থাপিত গণসংবর্ধনা মঞ্চে দাঁড়িয়ে এ কথা বলেন তিনি। দেশের মাটিতে পা রেখে দেওয়ার পর প্রথম ভাষণে শুরুতেই মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করে তারেক রহমান বলেন, 'মহান রব্বুল আলামিনের দোয়ায় আবার মাতৃভূমিতে ফিরতে পেরেছি।'
২৫ জুলাই, ২০২৬
জাতীয় পতাকায় মোড়ানো গাড়িতে খালেদা জিয়ার মরদেহ গুলশানে
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ গুলশানে নেওয়া হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সোয়া ৯টায় এভারকেয়ার হাসপাতাল থেকে বাংলাদেশের জাতীয় পতাকায় মোড়ানো একটি গাড়িতে করে তার মরদেহ গুলশানে আনা হয়। খালেদা জিয়ার মরদেহ প্রথমে তাঁর দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’য় নেওয়ার কথা থাকলেও পরে গাড়িটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবনে নেওয়া হয়। সেখানে দলীয় নেতা-কর্মী ও স্বজনরা তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন।
২৫ জুলাই, ২০২৬
এনইআইআর সিস্টেম বাতিলের দাবিতে মোবাইল ব্যবসায়ীদের মানববন্ধন
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম বাতিল ও মোবাইল ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে মোবাইল ব্যবসায়ীরা। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ‘হাত ছিল খালি, বুকে ছিল দাবি, রাষ্ট্র দিল গুলি—এই কি ন্যায়নীতি?’, ‘আমরা সরকারের সিদ্ধান্তের বিরোধী নই, আমরা সমাধানের পক্ষে’, ‘নীতি-আদর্শ ঠিক রেখে একসাথে ব্যবসা করবো’, ‘চোর-পুলিশ খেলা আর নয়—২৫ হাজার ব্যবসায়ীর বৈধতা নিশ্চিত কর’—এমন বিভিন্ন স্লোগান লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়ান ব্যবসায়ীরা।
২৫ জুলাই, ২০২৬
জামালপুর-৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী শুভর মনোনয়ন বৈধ ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে এ সিদ্ধান্ত দেওয়া হয়। শুনানিতে কমিশন মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সিদ্দিকী শুভর মনোনয়নপত্র পুনরায় যাচাই করে বৈধ ঘোষণা করে।
২৫ জুলাই, ২০২৬
কুবিতে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ।
২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান
রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষ করে মা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টা ১৮ মিনিটে সংবর্ধনাস্থল ত্যাগ করে হাসপাতালের উদ্দেশ্যে যাত্রা করেন তারেক রহমান। সন্ধ্যা ৬টার দিকে তাকে বহন করা গাড়িটি এভারকেয়ারের প্রবেশদ্বারে পৌঁছায়। এর আগে, তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান রাজধানীর গুলশানের বাসা থেকে দুপুরে সরাসরি হাসপাতাল পৌঁছেছিলেন।
২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসছেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী
বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানাতে তিনি বাংলাদেশ সফর করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, 'শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন উপলক্ষে ঢাকায় আসবেন।'
২৫ জুলাই, ২০২৬
বন্ধক মোবাইল ছাড়ানো নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে ইজিবাইক চালকের মৃত্যু
মাদারীপুরের রাজৈর উপজেলার বৌলগ্রামে বন্ধক রাখা মোবাইল ফোন ছাড়ানোকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ছুরিকাঘাতে আহত ইজিবাইক চালক সোহান (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত সোহান রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকার মৃত ইয়াদ আলীর ছেলে। তিনি পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর সন্ধ্যার দিকে সোহান ও তার সহযোগী আলিমের সঙ্গে স্থানীয় কয়েকজনের মোবাইল ফোন বন্ধক সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে বিরোধ চরম আকার ধারণ করলে দুর্বৃত্তরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে সোহান ও আলিম গুরুতর আহত হন।
২৫ জুলাই, ২০২৬