"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
লক্ষ্মীপুরে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ১০ জন
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার চরশাহী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বটগাছতলা এলাকায় এই সংঘর্ষ ঘটে।
২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়ার মৃত্যুতে ইবিতে স্থগিত তিন বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিতব্য তিনটি বিভাগের প্রভাষক পদের নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্থগিত নোটিশে বলা হয়, 'বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, গণতন্ত্রের আপোসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ (৩০ ডিসেম্বর) ভোর ৬ টার সময় ইন্তেকাল করেছেন।
২৫ জুলাই, ২০২৬
সরস্বতী পূজা ও আশুরাসহ ধর্মীয় ছুটি বাতিল করা হয়নি: প্রেস উইং
বাংলাদেশ সরকার ২০২৬ সালে সরস্বতী পূজা, ২১ ফেব্রুয়ারি, মে দিবস, বুদ্ধপূর্ণিমা, পবিত্র আশুরা, শুভ জন্মাষ্টমী, মধু পূর্ণিমা ও শুভ মহালয়ার ছুটি বাতিল করেনি বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এসব ছুটি বাতিল করা হয়েছে—এমন খবর সত্য নয় বলে সোমবার (৫ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে স্পষ্ট করেছে প্রেস উইং।
২৫ জুলাই, ২০২৬
ইসিতে দ্বিতীয় দিনের আপিল শুনানি শুরু
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই নিয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল আবেদনের দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে নির্বাচন কমিশনের (ইসি) উদ্যোগে এই শুনানি কার্যক্রম শুরু হয়। ইসি সূত্র জানিয়েছে, আজ আপিল তালিকার ৭১ থেকে ১৪০ নম্বর পর্যন্ত আবেদনগুলোর শুনানি অনুষ্ঠিত হবে, যা বিকেল পাঁচটা পর্যন্ত চলবে। এর আগে, শনিবার (১০ জানুয়ারি) আপিল শুনানির প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর পর্যন্ত আবেদন নিষ্পত্তি করা হয়।
২৫ জুলাই, ২০২৬
চাপের মুখে ৮০০ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড স্থগিত করলো ইরান
ইরানে সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া ৮০০ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করেছে দেশটির সরকার। শুক্রবার (১৬ জানুয়ারি) হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। তিনি জানান, বুধবার ওই ৮০০ জনের ফাঁসি কার্যকরের কথা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলোর প্রবল কূটনৈতিক চাপের মুখে ইরান সিদ্ধান্ত থেকে সরে আসে। বিশ্লেষকদের মতে, টানা ২০ দিনের তীব্র গণবিক্ষোভে তেহরানের শাসনব্যবস্থা যে নজিরবিহীন সংকটে পড়েছে, এই সিদ্ধান্ত তারই প্রতিফলন।
২৫ জুলাই, ২০২৬
জিয়া উদ্যান পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজধানীর জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকালে জিয়া উদ্যানে সেই কবরের স্থান পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। খালেদা জিয়ার কবর খোঁড়ার সবশেষ অবস্থা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কবরের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা না বলেই বেরিয়ে যান তিনি।
২৫ জুলাই, ২০২৬
বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে একসঙ্গে ঐশ্বরিয়া-অভিষেক
কর্মব্যস্ততা ও কোলাহল থেকে নিজেকে কিছুটা সরিয়ে রেখে পরিবারকে বরাবরই অগ্রাধিকার দিয়ে আসছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। ব্যস্ত সূচির মধ্যেও মেয়ে আরাধ্যকে সব সময় কাছেই রাখতে দেখা যায় তাঁকে।
২৫ জুলাই, ২০২৬
মিয়ানমার সীমান্তে ত্রিমুখী সংঘর্ষের আঁচ টেকনাফে, বিস্ফোরণ আতঙ্কে স্থানীয় বাসিন্দারা
মিয়ানমারের রাখাইন রাজ্যের সীমান্ত এলাকায় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ও দেশটির সেনাবাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষের প্রভাব পড়েছে বাংলাদেশের টেকনাফে। সীমান্তের খুব কাছাকাছি এলাকায় গোলাগুলি ও বোমা বিস্ফোরণের শব্দে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা থেকে রবিবার (১১ জানুয়ারি) সকাল পর্যন্ত টেকনাফের হোয়াইক্যং সীমান্ত এলাকায় একের পর এক বিস্ফোরণ ও শত শত রাউন্ড গোলাগুলির শব্দ শোনা যায়। স্থানীয়দের দাবি, ছোড়া গুলির কিছু অংশ বাংলাদেশের ভেতরে এসে পড়ছে, এতে চিংড়ি ঘের ও চাষের জমিতে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটছে।
২৫ জুলাই, ২০২৬
ছুটির দিনে বায়ু দূষণে শীর্ষে ঢাকা
ছুটির দিনে বায়ুদূষণে আবারও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল থেকেই শহরের আকাশ ধোঁয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে, যা নগরবাসীর মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল আটটায় ঢাকার সামগ্রিক বায়ুমান সূচক (AQI) ছিল ২৭৩। এই মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এর আগের দিন বৃহস্পতিবারও ঢাকার বায়ুমান ছিল অত্যন্ত খারাপ, ধারাবাহিকভাবে শীর্ষ অবস্থানে রয়েছে শহরটি। বায়ুদূষণের তালিকায় ঢাকার পর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে চীনের সাংহাই এবং ভারতের দিল্লি।
২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়ার জানাজায় থাকবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর
বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি জানান, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের প্রতি সম্মান জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানাজায় উপস্থিত থাকবেন।
২৫ জুলাই, ২০২৬