খালেদা জিয়ার মৃত্যুতে ইবিতে স্থগিত তিন বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিতব্য তিনটি বিভাগের প্রভাষক পদের নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্থগিত নোটিশে বলা হয়, 'বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, গণতন্ত্রের আপোসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ (৩০ ডিসেম্বর) ভোর ৬ টার সময় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর এ মৃত্যুতে জাতি আজ শোকে মূহ্যমান। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবার সমভাবে শোকাহত। জাতির এই শোকার্ত মূহুর্তে এবং রাষ্ট্রীয় শোক ও ছুটি ঘোষণার প্রতি সম্মানার্থে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিতব্য আজকের ফার্মেসি বিভাগ, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের (৩১ ডিসেম্বর) এবং ফোকলোর ও সোস্যাল স্টাডিজ বিভাগের (১ জানুয়ারি, ২০২৬) তারিখের প্রভাষক পদের নিয়োগ নির্বাচনী বোর্ড স্থগিত ঘোষণা করা হলো।'

নোটিশে আরও উল্লেখ করা হয়, আগামী ১১ জানুয়ারি ফোকলোর ও সোস্যাল স্টাডিজ বিভাগ, ১৩ জানুয়ারি ফার্মেসি বিভাগ এবং ১৪ জানুয়ারি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের স্থগিতকৃত নিয়োগ নির্বাচনী বোর্ড অনুষ্ঠিত হবে।

সদ্য সংবাদ/এস. এম. শাহরীয়ার স্বাধীন

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় বহাল সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় বহাল সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন