"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
ট্রাম্পকেও ক্ষমতা হারাতে হবে: খামেনি
ইরানে চলমান দেশব্যাপী বিক্ষোভের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘পতনের মুখে’ আছেন বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। শুক্রবার (৯ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, ইরান ধ্বংসাত্মক কর্মকাণ্ড কিংবা বিদেশি শক্তির পক্ষে কাজ করা ‘ভাড়াটে দালালদের’ কোনোভাবেই সহ্য করবে না।
২৫ জুলাই, ২০২৬
গণভোটের প্রচারণায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক
নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও ফতুল্লা ইউনিয়ন পরিষদের আয়োজনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণভোট বিষয়ে জনসচেতনতা ও নাগরিক অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে একটি উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ফতুল্লা মডেল থানাধীন ফতুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।
২৫ জুলাই, ২০২৬
চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৬
কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উপজেলা বিএনপির প্রচার সম্পাদকসহ উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় বিএনপি সমর্থকদের চারটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। আজ সোমবার উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা এলাকা ও মুন্সিরহাট বাজারে এসব ঘটনা ঘটে।
২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সোয়া একটায় ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার মনোনয়নপত্র জমা দেওয়া হয়। একই আসনে বিএনপির প্রার্থী হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও খালেদা জিয়ার নির্বাচনী সমন্বয়ক মুন্সি রফিকুল আলম ওরফে মজনু নিজেও মনোনয়নপত্র জমা দেন। খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন তার নির্বাচনী সমন্বয়ক মুন্সি রফিকুল আলম, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ওরফে ভিপি জয়নাল।
২৫ জুলাই, ২০২৬
অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, দালালসহ আটক ২৭৩
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় দালালচক্রের ১০ সদস্যসহ ২৭৩ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় মালয়েশিয়াগামী একটি কাঠের বোটও জব্দ করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে বঙ্গোপসাগরের সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। নৌবাহিনী সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত গভীর রাতে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’ সেন্টমার্টিন থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণ-পশ্চিমে একটি কাঠের বোটের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। থামার সংকেত দেওয়া হলেও বোটটি না থেমে গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। পরে নৌবাহিনীর জাহাজটি ধাওয়া করে বোটটিকে আটক করতে সক্ষম হয়।
২৫ জুলাই, ২০২৬
ইরানের পতাকার ইমোজিতে পরিবর্তন আনছে এক্স, বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ১৬ শহরে
এক ব্যবহারকারী ইলন মাস্ক ও নিকিতা বিয়ারের কাছে ইরানের পতাকার ইমোজি হালনাগাদের অনুরোধ জানালে বিয়ার জবাবে লেখেন, “আমাকে কয়েক ঘণ্টা সময় দিন।” পরে আরেকটি পোস্টে তিনি জানান, বিষয়টি নিয়ে কাজ চলছে এবং সংশ্লিষ্ট আপডেটের একটি লিংক শেয়ার করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ওয়েব ভার্সনে আপডেটটি সম্ভবত শনিবার থেকেই কার্যকর হবে।
২৫ জুলাই, ২০২৬
ইরান ছাড়তে চাওয়া মানুষের ভিড় বাড়ছে তুরস্ক সীমান্তে, পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন আঙ্কারা
ইরানে চলমান কঠোর দমন–পীড়নের প্রেক্ষাপটে দেশটি ছেড়ে তুরস্কে প্রবেশ করছেন বহু ইরানি নাগরিক। বুধবার ইরান–তুরস্ক সীমান্তের কাপিকয় ফটক দিয়ে ডজনখানেক ইরানি পরিবার ও ব্যক্তি তুরস্কের পূর্বাঞ্চলীয় ভান প্রদেশে ঢোকেন। তাঁরা লাগেজ ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সীমান্ত পেরিয়ে আশপাশের শহরের দিকে রওনা হন।
২৫ জুলাই, ২০২৬
পাকিস্তানে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ঘরবাড়ি, নিহত ১
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাশ্মীর ও গিলগিট-বালতিস্তান অঞ্চলে সোমবার ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এই প্রাকৃতিক দুর্যোগে একজনের মৃত্যু হয়েছে এবং বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ধসে পড়ার খবর পাওয়া গেছে।
২৫ জুলাই, ২০২৬
বার্সার বিরুদ্ধে মাদ্রিদের কোটি ইউরোর মামলা
মাঠের ‘এল ক্লাসিকো’র উত্তাপ ছড়িয়ে পড়ল এবার আদালতেও। নেগ্রেইরা কেলেঙ্কারিকে কেন্দ্র করে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আইনি পদক্ষেপ নিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। ক্ষতিপূরণ হিসেবে তারা দাবি করেছে কয়েক মিলিয়ন ইউরো! মাদ্রিদের প্রভাবশালী দৈনিক এএস-এর খবর অনুযায়ী, বড়দিনের আগের রাতে আদালতে একটি বিস্তারিত আবেদন জমা দেয় রিয়াল মাদ্রিদ। আবেদনে ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত বার্সেলোনার ইনভয়েস, অডিট রিপোর্ট, বাজেট ও আর্থিক বিবরণীসহ মোট ৬২৫টি নথি চাওয়া হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
সিরিয়ায় ফ্রান্স-যুক্তরাজ্যের যৌথ বিমান হামলা
ফ্রান্সের সঙ্গে যৌথভাবে সিরিয়ার একটি ভূগর্ভস্থ স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাজ্য। শনিবার (৩ জানুয়ারি) সিরিয়ার পালমিরা অঞ্চলে এই হামলা পরিচালিত হয়। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকাটি আইএসআইএল (আইএসআইএস) গোষ্ঠীর অস্ত্র মজুদের স্থান হিসেবে ব্যবহৃত হচ্ছিল বলে গোয়েন্দা তথ্যে ধারণা পাওয়া যায়। সন্ত্রাসী এই গোষ্ঠীর সম্ভাব্য পুনরুত্থানের ঝুঁকি মোকাবেলায় হামলাটি চালানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, রয়্যাল এয়ার ফোর্সের যুদ্ধবিমান ফরাসি বিমান বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়েশের বিরুদ্ধে সফলভাবে অভিযান সম্পন্ন করেছে।
২৫ জুলাই, ২০২৬