"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
নির্বাচন বর্জনের পথে জামায়াত-এনসিপি জোট?
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের অবস্থান নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশন ও প্রশাসনের ভূমিকা নিয়ে একের পর এক অভিযোগ তুলছে জোটের শরিক দলগুলো। এরই মধ্যে প্রশ্ন উঠেছে, এই জোট কি শেষ পর্যন্ত নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিতে পারে? রাজনৈতিক বিশ্লেষক জাহেদ-উর রহমান মনে করেন, নির্বাচন বর্জনের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। যদিও এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
২৫ জুলাই, ২০২৬
আখাউড়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সনদহীন অবস্থায় চিকিৎসক রোগী দেখা ও প্রেসক্রিপশনে নিজেকে ‘ডাক্তার’ পরিচয় দেওয়ার দায়ে নারায়ণ চন্দ্র পাল নামে এক ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার তন্তর বাজারের নয়ন ফার্মেসির মালিক নারায়ণ চন্দ্র পাল কে এ জরিমানা করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
২৫ জুলাই, ২০২৬
আসিফ মাহমুদের বিরুদ্ধে হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি ছাত্রদলের
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে তার বিচার ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। সোমবার (১৯ জুলাই) নির্বাচন কমিশনের (ইসি) সামনে টানা দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচিতে এই দাবি জানান তিনি। নাছির উদ্দীন নাছির বলেন, 'আসিফ মাহমুদ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন। তার বিরুদ্ধে দুদকের মাধ্যমে তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।
২৫ জুলাই, ২০২৬
নুরের গণঅধিকার পরিষদের প্রার্থীর বার্ষিক আয় হাজার কোটি!
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের মাঠে আনুষ্ঠানিক লড়াই শুরুর আগেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের মনোনয়নপ্রত্যাশী ইয়ামিন এইচ এম ফারদিন। মাত্র ৩২ বছর বয়সী এই প্রবাসী যুবক দলীয় মনোনয়ন পেতে জমা দেওয়া আবেদনে নিজের বার্ষিক আয় প্রায় এক হাজার কোটি টাকা উল্লেখ করায় এলাকাজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এদিকে, এ খবর ছড়িয়ে পড়ার পর ফারদিনের আয়ের উৎস নিয়ে নানা প্রশ্ন তুলছেন স্থানীয়রা। কেউ কেউ প্রবাসে তার কথিত বৈধ কিংবা অবৈধ ব্যবসার বিষয়ে খোঁজখবর নেওয়ার দাবিও তুলেছেন অনেকে।
২৫ জুলাই, ২০২৬
ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা
তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যাকাণ্ডের বিচার দাবিতে রাজধানীর ফার্মগেট মোড়ে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা ফার্মগেট এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ শুরু করেন। এতে ফার্মগেটসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও অফিসগামী মানুষ। অবরোধ চলাকালে অফিসগামী যাত্রীদের সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডার ঘটনাও ঘটে।
২৫ জুলাই, ২০২৬
সর্বত্র নির্বাচনী উত্তাপ, উপেক্ষিত শীতার্ত মানুষ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মাইকিং, পোস্টার আর স্লোগানে মুখর চারপাশ। 'ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের' এমন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত শহর-গ্রাম। প্রার্থী আর সমর্থকদের দৌড়ঝাঁপ সর্বত্র। ঘরে ঘরে পৌঁছাচ্ছে লিফলেট, কিন্তু পৌঁছাচ্ছে না শীতবস্ত্র। উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন প্রান্তে বাড়ছে শীতের দাপট। মৃদু শৈত্যপ্রবাহে কাবু খেটে খাওয়া মানুষ, ছিন্নমূল আর পথশিশুরা। ভোটের উত্তাপে ঢাকা পড়ে যাচ্ছে তাদের কষ্টের গল্প। নির্বাচনী আমেজের ভিড়ে শীতার্ত মানুষের আহাজারি যেন শোনার কেউ নেই। এই উপেক্ষিত বাস্তবতাকেই প্রতিটি বিভাগের শিক্ষার্থীদের কলমে তুলে ধরেছেন 'সদ্য সংবাদ' -এর ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এস. এম. শাহরীয়ার স্বাধীন।
২৫ জুলাই, ২০২৬
ঢাকায় এসেছে ফিফা বিশ্বকাপ ট্রফি
২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বব্যাপী ভ্রমণে থাকা আসল বিশ্বকাপ ট্রফি ঢাকায় পৌঁছেছে। বিশ্বের বিভিন্ন দেশে ফুটবল উন্মাদনা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে ফিফা ও তাদের স্পন্সর কোকাকোলা এই বিশেষ ট্রফি ট্যুর আয়োজন করেছে। বুধবার (১৪ জানুয়ারি) সকালে ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌছায় ফুটবল বিশ্বকাপ বহনকারী বিমান। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রফি আগমনের পর আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। যদিও এখনও আয়োজকদের পক্ষ থেকে কোনো ছবি প্রকাশিত হয়নি।
২৫ জুলাই, ২০২৬
সাভারে সাত মাসে ছয় খুন: ভবঘুরের ছদ্মবেশে সাইকো কিলার সম্রাট
সাভারে গত সাত মাসে সংঘটিত ছয়টি হত্যাকাণ্ডের নেপথ্যে ভয়ংকর ও চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন করেছে পুলিশ। ভবঘুরের ছদ্মবেশে ঘুরে বেড়ানো মশিউর রহমান ওরফে সম্রাট (৪০) ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ মোট ছয়জনকে শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে সাভার থানা চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস অ্যান্ড ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম। এর আগে, রোববার (১৮ জানুয়ারি) বিকেলে সাভার থানার সামনে থেকে সম্রাটকে আটক করে পুলিশ।
২৫ জুলাই, ২০২৬
যুক্তরাষ্ট্রে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, পাইলট নিহত
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে মাঝআকাশে দুটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে একজন পাইলট নিহত হয়েছেন। অপর পাইলটকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা ২৫ মিনিটে হামোন্টন মিউনিসিপ্যাল এয়ারপোর্টের আকাশসীমায় এই দুর্ঘটনা ঘটে। দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, সংঘর্ষে জড়িত হেলিকপ্টার দুটি ছিল এন্সট্রম এফ-২৮এ ও এন্সট্রম ২৮০সি মডেলের।প্রতিটি হেলিকপ্টারে একজন করে পাইলট ছিলেন।
২৫ জুলাই, ২০২৬
কুখ্যাত ব্রুকলিন কারাগারে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার (এমডিসি)-তে রাখা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদমাধ্যম। এর আগে, শনিবার (৩ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ভোরে মাদুরোকে একটি সামরিক ঘাঁটিতে নেওয়া হয়। পরে তাকে নিউইয়র্কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা ডিইএ-র কার্যালয়ে হাজির করা হয়। সেখান থেকেই তাকে ব্রুকলিনের এই ফেডারেল ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়। মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার ও অস্ত্র চোরাচালানের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তবে এসব অভিযোগ তিনি আগেই অস্বীকার করেছেন তিনি।
২৫ জুলাই, ২০২৬