"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
বুধবার কুড়িগ্রামে যাচ্ছেন জামায়াত আমির
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ হিসেবে উত্তরের জেলা কুড়িগ্রামে সফরে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার সঙ্গে আরও যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আকতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জামায়াতের আমির হেলিকপ্টারযোগে জেলা স্টেডিয়াম মাঠে নামবেন। সেখান থেকে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতের আয়োজনে এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
ইবির রাজবাড়ী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে মেহেদী-জুয়েল
রাজবাড়ী জেলা থেকে আগত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের সংগঠন 'রাজবাড়ী জেলা ছাত্র কল্যাণ সমিতি'র নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেযেছেন যথাক্রমে গণিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুয়েল রানা। শনিবার (৭ ফেব্রুয়ারি) সংগঠনটির উপদেষ্টা কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: ফারুকুজ্জামান, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম আজম এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তফা আরীফ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
রাজধানীর ভাটারায় ভয়াবহ আগুন
রাজধানীর ভাটারা এলাকার ১০০ ফিট ফ্যামিলি বাজারের বিপরীত পাশে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) রাত আনুমানিক সোয়া ৮টার দিকে ১০০ ফিট সংলগ্ন নতুন বাজার এলাকায় অবস্থিত ওই ভবনে আগুন লাগে।
২৫ জুলাই, ২০২৬
যুক্তরাষ্ট্রের হারে নিশ্চিত হলো বাংলাদেশ নারী দলের বিশ্বকাপের টিকিট
নেপালে চলমান বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৬ এর টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সুপার সিক্সে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে টানা পঞ্চম জয় তুলে নেয় নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল। একই দিনে নেদারল্যান্ডসের কাছে যুক্তরাষ্ট্রের হার নিশ্চিত হওয়ায় আরও দুই ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের মেয়েদের। আগামী ১২ জুন ইংল্যান্ডে শুরু হবে ১২ দল নিয়ে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।
২৫ জুলাই, ২০২৬
জাককানইবিতে সাত দিনব্যাপী ১০ম বার্ষিক নাট্যোৎসব শুরু
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের আয়োজনে সাত দিনব্যাপী ‘১০ম বার্ষিক নাট্যোৎসব ২০২৬’ শুরু হয়েছে। সোমবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের জিয়া হায়দার ল্যাব (পুরাতন কলা ভবন) এর সামনে নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাট্যোৎসবের উদ্বোধন করেন।
২৫ জুলাই, ২০২৬
জাতীয় নির্বাচন উপলক্ষে ইবিতে ১০–১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চার দিনের ছুটি ঘোষণা করেছে প্রশাসন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা ও অফিস বন্ধ থাকবে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শিক্ষার্থীদের ভোট প্রদানের সুবিধার্থে উপাচার্যের ক্ষমতাবলে ১০ ফেব্রুয়ারি ক্যাম্পাস ঐচ্ছিকভাবে বন্ধ থাকবে। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
২৫ জুলাই, ২০২৬
রামগঞ্জে ছেলে শাপলা কলি ও বাবা ধানের শীষের প্রচারণায়
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের নির্বাচনি মাঠে দেখা গেছে এক ব্যতিক্রমী রাজনৈতিক দৃশ্য। এবারের নির্বাচনে ছেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হলেও বাবা সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন বিএনপির প্রার্থীর প্রচারণায়।
২৫ জুলাই, ২০২৬
জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কুড়িগ্রামে বিজিবির তৎপরতা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামে সার্বিক নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২২ বিজিবি)। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে বসানো হয়েছে একাধিক চেকপোস্ট। চলছে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের নিয়মিত তল্লাশি। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রাম শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট স্থাপন করে তৎপরতা চালায় বিজিবি সদস্যরা। নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মাঠপর্যায়ে সক্রিয় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
২৫ জুলাই, ২০২৬
১২ ফেব্রুয়ারি ফ্যাসিবাদকে লাল কার্ড দেখাবে দেশবাসী: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন কোনো গতানুগতিক নির্বাচন নয়; এটি ফ্যাসিবাদকে লাল কার্ড দেখানোর নির্বাচন। এই নির্বাচন জুলাই যোদ্ধাদের প্রত্যাশা পূরণের নির্বাচন বলেও মন্তব্য করেন তিনি। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার শহরের বাহারছড়া গোল চত্বরের বীর মুক্তিযোদ্ধা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, 'গত ৫৪ বছরে দফায় দফায় যে রাজনীতি ফ্যাসিবাদের জন্ম দিয়েছে, এই নির্বাচন সেই পচে যাওয়া রাজনীতিকে বিদায় জানানোর সুযোগ।
২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ নেই, তাই ফাঁকা ইডেন; বিশ্বকাপে দর্শক সংকটে কলকাতা
নিরাপত্তা শঙ্কার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে ম্যাচ না খেলার অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আইসিসি সেই অনুরোধ আমলে না নিয়ে বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। কিন্তু বাংলাদেশ দল না থাকায় বিশ্বকাপের উত্তাপ ও জৌলুস যে অনেকটাই কমেছে, তার স্পষ্ট প্রমাণ মিলল কলকাতার ইডেন গার্ডেন্সে। শনিবার (৭ ফেব্রুয়ারি) ইডেন গার্ডেন্সে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচে মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।
২৫ জুলাই, ২০২৬