"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
বিশ্বকাপ বয়কটে বাংলাদেশের ক্ষতি ৩৩০ কোটি টাকা!
টি–টোয়েন্টি বিশ্বকাপ-২০২৬ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিশ্বকাপের মতো বড় আসর থেকে সরে দাঁড়ানোর ফলে বাংলাদেশকে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে, এমনটাই দাবি করেছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। আইসিসি আয়োজিত বিশ্বকাপে অংশগ্রহণ করলে প্রতিটি দল নির্দিষ্ট অঙ্কের অংশগ্রহণ ফি পায়। আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জন্য এই ফি নির্ধারিত ছিল ৩ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৬৭ লাখ টাকা। বিশ্বকাপে না খেলায় এই অর্থ থেকে সরাসরি বঞ্চিত হচ্ছে বিসিবি।
২৫ জুলাই, ২০২৬
১১ দলীয় জোট ক্ষমতায় এলে ১ মাসের মধ্যে কুমিল্লা বিভাগ ঘোষণা করব : আসিফ মাহমুদ
জামায়াত-এনসিপির এগারো দলীয় ঐক্য জোট ক্ষমতায় এলে এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন এনসিপির আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেফতার করার আশ্বাসও জানান তিনি। বুধবার (২৮ জানুয়ারি) দেবিদ্বার নিউমার্কেট চত্বরে এনসিপির নির্বাচনি পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ আশ্বাস দেন তিনি। আসিফ মাহমুদ বলেন, 'যারা ভোট চাইবেন, তাদের অবশ্যই হাদী হত্যার বিচারের নিশ্চয়তা দিতে হবে। এগারো দলীয় জোট ক্ষমতায় এলে তরুণদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলব।
২৫ জুলাই, ২০২৬
কুড়িগ্রাম চোরাচালানবিরোধী অভিযানে গবাদি পশুসহ মাদক ও অবৈধ মালামাল জব্দ
রাষ্ট্রের সীমান্ত নিরাপত্তা সুসংহতকরণ এবং যেকোনো প্রকার অবৈধ চোরাচালান কার্যক্রম সম্পূর্ণরুপে প্রতিহত করার লক্ষ্যে গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় কঠোর ও সমন্বিত চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে সর্বমোট ২৯ লক্ষ ৪ হাজার ৮৫০ টাকা মূল্যমানের বিভিন্ন প্রকার অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় মহিষ, গরু, মাদকদ্রব্য, কসমেটিকস , ফল, কম্বল, বাইসাইকেল, ফুচকা, পিয়াজ এবং অন্যান্য নিষিদ্ধ ও অবৈধ পণ্যসামগ্রী।
২৫ জুলাই, ২০২৬
মোহাম্মদপুরে কিশোরকে কুপিয়ে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ২
রাজধানীর মোহাম্মদপুরে জুমার নামাজ পড়ে বাসায় ফেরার পথে দ্বীন ইসলাম (১৭) নামে এক কিশোরকে ‘সামুরাই’ দিয়ে কুপিয়ে নৃশংসভাবে জখম করার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। সামান্য ধাক্কা লাগার জেরে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) মোহাম্মদপুরের তাজমহল রোড ও চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-২। গ্রেপ্তারকৃতরা হলেন: মামলার প্রধান আসামি মো. আলিফ মৃধা (১৯) ও ২ নম্বর আসামি মো. মিরাজ (১৮)।
২৫ জুলাই, ২০২৬
কেন্দ্র দখল-জাল ভোটের দৃশ্য ধারণ করলে আইফোন পুরস্কারের ঘোষণা এনসিপি প্রার্থী আতিকের
এনসিপি প্রার্থীর ভোটকেন্দ্রের ‘বিশেষ মুহূর্ত’ ধারণ করে পাঠালে আইফোন পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন কুড়িগ্রাম-২ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।
২৫ জুলাই, ২০২৬
যথাযথ মর্যাদা ও আড়ম্বরে জবিতে ৩৭ মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পূজা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) যথাযথ মর্যাদা, আড়ম্বর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা। বিদ্যা, বাণী ও সুরের দেবীর কৃপা লাভের আশায় সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী ও দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের ৩৩টি বিভাগ, দুটি ইনস্টিটিউট, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হল এবং চারুকলা অনুষদের তিনটি বিভাগের সমন্বিত উদ্যোগে মোট ৩৭টি মণ্ডপে বাণী অর্চনা, আরতি ও ভক্তদের পুষ্পাঞ্জলির মাধ্যমে দেবীর আরাধনার মধ্য দিয়ে পূজা অনুষ্ঠিত হচ্ছে।
২৫ জুলাই, ২০২৬
বেয়াদবের কপাল সব সময়ই খারাপ হয়, আদব-কায়দা থাকলে কপাল ভালো থাকে:মির্জা আব্বাস
ঢাকা–৮ আসনের বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি কোনো বিবাদে লিপ্ত হবে না এবং বিজয় তাদের দ্বারপ্রান্তেই রয়েছে। তিনি নেতাকর্মীদের শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে বলেছেন, কোনো উসকানিমূলক কাজ দিয়ে সেই বিজয় নষ্ট করা যাবে না। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলের ব্রাদার্স ক্লাব মাঠে অনুষ্ঠিত এক গণজমায়েতে এ মন্তব্য করেন তিনি। তিনি শেখ সাদীর একটি উক্তিও উদ্ধৃত করেন, 'বেয়াদবের কপাল সব সময়ই খারাপ হয়, আদব-কায়দা থাকলে কপাল ভালো থাকে।'
২৫ জুলাই, ২০২৬
যার খুশি হ্যাঁ ভোট দেবে, যার খুশি না ভোট দেবে: মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, হ্যাঁ বা না ভোট দেওয়া সম্পূর্ণভাবে জনগণের ওপর নির্ভর করছে। তিনি বলেন, এতে কোনো জোর বা বাধ্যবাধকতা নেই। রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর খিলগাঁও বাজারে গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা আব্বাস এসব মন্তব্য করেন। নির্বাচনের পরিবেশকে তিনি অসন্তোষজনক উল্লেখ করে তিনি বলেন, 'পরিবেশ ভালো নয়। আচরণবিধিতে বলা আছে, কাউকে আক্রমণাত্মক বা উস্কানিমূলকভাবে মন্তব্য করা যাবে না। কিন্তু এখানে তা ঘটছে এবং টার্গেট হচ্ছি আমি।
২৫ জুলাই, ২০২৬
বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের আব্দুন নুর
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠুকে আনুষ্ঠানিক সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী আব্দুন নুর তালুকদার। এর ফলে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা এখন থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে মাঠে কাজ করবেন। শুক্রবার (৬ জানুয়ারি) রাত ১০টায় বড়লেখা পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আব্দুন নুর তালুকদার। সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদ ও বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
২৫ জুলাই, ২০২৬
বিএনপির বিজয় নিশ্চিত জেনেই জামায়াত অনৈতিক প্রভাব বিস্তার করছে: বিএনপি
বিএনপির বিজয় নিশ্চিত জেনেই জামায়াত অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বিএনপি। বুধবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন।
২৫ জুলাই, ২০২৬