"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ফজরের নামাজ শেষে ভোট কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’-এ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে নারায়ণগঞ্জে পাঁচরুখিতে আয়োজিত জনসভায় এ আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, 'আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রে ফজরের নামাজ জামাতে আদায় করার পর সরাসরি লাইনে দাঁড়িয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।'
২৫ জুলাই, ২০২৬
ধানের শীষকে সমর্থন জানালেন গোসাইরহাটের ৩ শতাধিক আ.লীগের নেতাকর্মী
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব ও শরীয়তপুর–৩ (ডামুড্যা–গোসাইরহাট–ভেদরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন জানিয়েছেন গোসাইরহাট উপজেলার প্রায় তিন শতাধিক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
২৫ জুলাই, ২০২৬
চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া সেই ইউএনও বরখাস্ত
প্রজ্ঞাপন অনুযায়ী, গত ২৮ জানুয়ারি কামাল হোসেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে দুদকের মামলায় জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান। সরকারি চাকরি আইন অনুযায়ী ওই তারিখ থেকেই তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
২৫ জুলাই, ২০২৬
মোদিকে ‘বন্ধুত্বের উপহার’ ট্রাম্পের, ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫% শুল্ক প্রত্যাহার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ব্যক্তিগত ও রাজনৈতিক সম্পর্কের নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন। রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির কারণে ভারতীয় পণ্যের ওপর আগে আরোপ করা অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বার্তাসংস্থা এএফপি জানায়, দুই দেশের সদ্য ঘোষিত দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি কার্যকর করার অংশ হিসেবে শুক্রবার এ সিদ্ধান্তে সই করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে বলা হয়েছে, ভারত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে।
২৫ জুলাই, ২০২৬
নির্বাচনী গাড়ি থেকে আটক ১৫ লাখ টাকা নিয়ে যা বললেন বিএনপির প্রার্থী এ্যানি
লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নির্বাচনী কাজে ব্যবহৃত একটি গাড়ি থেকে জব্দ করা ১৫ লাখ টাকা যাচাই-বাছাই শেষে ছেড়ে দিয়েছে যৌথবাহিনী। একই সঙ্গে গাড়িতে থাকা বিএনপি কর্মী বদরুল আলম শ্যামলকেও ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।
২৫ জুলাই, ২০২৬
জামায়াতের খালিদুজ্জামানের ডিগ্রি নিয়ে মুখ খুললেন ডা. মৃণাল
সম্প্রতি ডা. এস এম খালিদুজ্জামানের ক্লিনিক্যাল এমব্রায়োলজি ডিগ্রিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক ও বিএমডিসির শোকজ নোটিশ জারির ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সে বিষয়ে বাংলাদেশের প্রখ্যাত বন্ধ্যাত্ব চিকিৎসক ডা. মৃণাল কুমার সরকার বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) ভূমিকা ও কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এভারকেয়ার ফার্টিলিটি সেন্টারের কো-অর্ডিনেটর এবং বাংলাদেশের আইভিএফ ও এআরটি চিকিৎসা পদ্ধতির অগ্রদূত তার বিশদ অভিমত তুলে ধরেন ডা. মৃণাল কুমার সরকার।
২৫ জুলাই, ২০২৬
মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যে পাল্টা শুল্ক কমানোর ঘোষণা আসতে পারে আগামী সপ্তাহে: লুৎফে সিদ্দিকী
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্ক কমানোর বিষয়ে শিগগিরই ইতিবাচক ঘোষণা আসতে পারে। আগামী সপ্তাহের শুরুর দিকেই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ)-এ বাংলাদেশের অংশগ্রহণ ও প্রাপ্ত ফলাফল তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
২৫ জুলাই, ২০২৬
‘আ.লীগ কর্মীকে জামায়াত বলে’ দুধ দিয়ে গোসল করিয়ে দলে নিলো বিএনপি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আসাদুল হক নামের এক ব্যক্তি—যিনি স্থানীয়ভাবে আওয়ামী লীগ কর্মী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত—কে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী দাবি করে দুধ দিয়ে গোসল করিয়ে বিএনপিতে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে এলাকায় ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
২৫ জুলাই, ২০২৬
নির্বাচনী প্রচারণায় আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সিলেটসহ তিনটি জেলায় সফর করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এদিন সিলেটে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। দলের কর্মসূচি অনুযায়ী, দিনের শুরুতে সকাল ১০টায় হবিগঞ্জ জেলা শহরের ঐতিহাসিক নিউফিল্ড মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নেবেন জামায়াত আমির। সেখানে বক্তব্য দেওয়ার পর তিনি সিলেটের উদ্দেশে রওনা হবেন।
২৫ জুলাই, ২০২৬
রাজশাহীতে কৃষকদল নেতার ওপর হামলা, হাত-পায়ের রগ কেটে গুরুতর জখম
রাজশাহীর চারঘাট উপজেলায় কৃষকদলের এক নেতার ওপর হামলা চালিয়ে হাত ও পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার রামচন্দ্রপুর গোরস্তান এলাকায় তাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। আহত বিরাজ আলী (৪৭) রামচন্দ্রপুর গ্রামের মৃত আমীর মোল্লার ছেলে। তিনি নিমপাড়া ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক এবং রাজশাহী-৬ আসনের ধানের শীষের প্রার্থী আবু সাঈদ চাঁদের সক্রিয় কর্মী।
২৫ জুলাই, ২০২৬