"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
তারেক রহমানের জনসভায় যাওয়ার পথে অসুস্থ ফজলুর রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কিশোরগঞ্জের ভৈরবে জনসভায় যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েছেন কিশোরগঞ্জ-৪ আসন (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) থেকে বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।
২৫ জুলাই, ২০২৬
পুতুলকে নিয়ে অশালীন মন্তব্য: বিএনপির প্রবীণ নেতা বহিষ্কার
নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ফারজানা শারমিন পুতুলকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় জেলা বিএনপির প্রবীণ সদস্য রঞ্জিত কুমার সরকারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) নাটোর জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৫ জুলাই, ২০২৬
বিশ্বকাপে খেলবে পাকিস্তান, তবে ভারত ম্যাচ বয়কট
২০২৬ টি–টুয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান ক্রিকেট দল। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি তারা বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। আজ পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডলে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, আইসিসি টি–টুয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে সরকারের অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে বিবৃতিতে উল্লেখ করা হয়, ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না।
২৫ জুলাই, ২০২৬
শহীদ হাদি হত্যার বিচার চাওয়া কি অপরাধ?- প্রশ্ন আসিফ মাহমুদের
ইনকিলাব মঞ্চের সদস্যদের ওপর পুলিশি হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
২৫ জুলাই, ২০২৬
জামালপুরে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে টাকা বিতরণকালে আটক ৩
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার জোড়খালী ইউনিয়নের গোলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন: মেলান্দহ উপজেলার ছাবিলাপুর গ্রামের জহুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম ও মেহেদী হাসান। প্রশাসনের দাবি, তারা জামালপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান শুভর পক্ষে টাকা বিতরণ করছিলেন। আটক ব্যক্তিদের কাছ থেকে ওই প্রার্থীর প্রচারপত্রও উদ্ধার করা হয়েছে। প্রশাসনের দাবি, তারা জামালপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান শুভর পক্ষে টাকা বিতরণ করছিলেন।
২৫ জুলাই, ২০২৬
এবার মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং রাষ্ট্রীয় সংস্কার সংক্রান্ত গণভোটে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন বাংলাদেশের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৫ জন নাগরিক। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আসনভিত্তিক চূড়ান্ত ভোটার সংখ্যা প্রকাশ করে এই তথ্য নিশ্চিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, এবারের নির্বাচনে ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন পুরুষ ভোটার এবং নারী ভোটার রয়েছেন ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন। তালিকায় হিজড়া ভোটার অন্তর্ভুক্ত রয়েছেন ১ হাজার ১২০ জন।
২৫ জুলাই, ২০২৬
চবিতে অবৈধ সিট দখলের সংবাদ প্রকাশ: সাংবাদিককে পাহাড়ে তুলে মারার হুমকি দুই ছাত্রদল নেতার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলে অবৈধভাবে সিট দখলের সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিককে হল থেকে টেনে নিয়ে পাহাড়ে তুলে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. সিফাতুল ইসলামের বিরুদ্ধে। সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের চবি প্রতিনিধি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সদস্য এম. মিজানুর রহমানকে হোয়াটসঅ্যাপ কলে এ হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
২৫ জুলাই, ২০২৬
এনসিপির প্রার্থীকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি প্রার্থী বললেন, ‘ভাইরাল হওয়ার চেষ্টা’
গাজীপুর-২ (জেলা শহর ও টঙ্গী) আসনে ১১–দলীয় জোটের প্রার্থী আলী নাছের খানের বিরুদ্ধে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা ও হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। একই ঘটনায় এনসিপির গাজীপুর জেলা সদস্যসচিব আল আমিন আহত হয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
শাহবাগে রনির ওপর পুলিশের লাঠিচার্জ
শাহবাগ মোড় এলাকায় জমায়েত চলাকালে মহিউদ্দিন রনির ওপর পুলিশের বেধড়ক লাঠিচার্জের ঘটনা ঘটেছে। যোদ্ধা শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে অনুষ্ঠিত আন্দোলনকে ঘিরে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের উত্তেজনা সৃষ্টি হয়।
২৫ জুলাই, ২০২৬
কুমিল্লায় জামায়াত নেতার মৎস্য খামার থেকে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় একটি মৎস্য খামারের পরিত্যক্ত ভবন থেকে বিপুল পরিমাণ ককটেল তৈরির সরঞ্জাম ও জিআই পাইপ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পেড়িয়া ইউনিয়নের মগুয়া এলাকায় অবস্থিত 'আল বাশারাত মৎস্য প্রজেক্ট' থেকে এসব সামগ্রী উদ্ধার করা হয়। স্থানীয়দের দাবি, মৎস্য প্রকল্পটি ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি সাইফুল ইসলাম মামুনের মালিকানাধীন। তবে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে কিছু ব্যক্তি বস্তা নিয়ে প্রকল্পে আসা-যাওয়া করছিলেন। বুধবার দুপুরে একটি মাইক্রোবাসে কয়েকজন ব্যক্তি এসে পরিত্যক্ত ভবনে কিছু সময় অবস্থান করেন।
২৫ জুলাই, ২০২৬