বিশ্বকাপে খেলবে পাকিস্তান, তবে ভারত ম্যাচ বয়কট

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

২০২৬ টি–টুয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান ক্রিকেট দল। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি তারা বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে।

আজ পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডলে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, আইসিসি টি–টুয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে সরকারের অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে বিবৃতিতে উল্লেখ করা হয়, ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না।

পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডলের এই বিবৃতি উদ্ধৃত করে ডন ও জিও নিউজসহ দেশটির একাধিক সংবাদমাধ্যম খবরটি প্রকাশ করেছে।

সম্প্রতি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে পাকিস্তান পুরো টুর্নামেন্টই বয়কট করতে পারে—এমন গুঞ্জন পাকিস্তানের সংবাদমাধ্যমে চলছিল। এ বিষয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি প্রকাশ্যে বলেন, টি–টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। তিনি জানান, বাংলাদেশকে খেলতে না দিলে পাকিস্তান দলও বিশ্বকাপ বর্জন করবে কি না, সে সিদ্ধান্ত সরকারে সঙ্গে আলোচনা করেই জানানো হবে।

এর ধারাবাহিকতায় গত ৩০ জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকের পর নাকভি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং তাঁকে আইসিসি–সংক্রান্ত বিষয়গুলো অবহিত করা হয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, বিষয়টি সমাধানে সব ধরনের বিকল্প খোলা রাখতে।

সেই সময় নাকভি জানান, গত শুক্রবার অথবা আজ সোমবারের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। শেষ পর্যন্ত দুই দিনের মধ্যবর্তী সময়ে আজই পাকিস্তান সরকার তাদের অবস্থান স্পষ্ট করে জানাল।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন জেমস রদ্রিগেজ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন জেমস রদ্রিগেজ