"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

প্রার্থীর ওপর হামলা চেষ্টা চকবাজার থানায় জামায়াত, পুলিশ বলছে বিষয়টি ‘অন্যরকম’
জাতীয়

প্রার্থীর ওপর হামলা চেষ্টা চকবাজার থানায় জামায়াত, পুলিশ বলছে বিষয়টি ‘অন্যরকম’

নির্বাচনি প্রচারণার সময় ঢাকা-৭ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. এনায়াত উল্লার ওপর হামলার চেষ্টার অভিযোগ তুলে চকবাজার থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করছেন দলটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাতে ধারালো অস্ত্রসহ দুজনকে আটক করে পুলিশে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ বিক্ষোভ শুরু হয়।

২৫ জুলাই, ২০২৬

রংপুরে বন্ধুর হাতে বন্ধু খুন
সারাদেশ

রংপুরে বন্ধুর হাতে বন্ধু খুন

রংপুরে বন্ধুর চাবির আঘাতে আমিনুল ইসলাম নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে নগরীর তাঁতিপাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, নিহত আমিনুল ইসলামের গ্রামের বাড়ি কুড়িগ্রাম। দুজনেই তাঁতিপাড়ায় ভাড়া থাকতেন এবং তারা পেশায় অটোরিকশাচালক। তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল।স্থানীয়রা জানায়, তিনদিন আগে কোনো এক বিষয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এসময় কয়েকজন এলাকাবাসী তাদের ছাড়াছাড়ি করে মীমাংসা করে দেন।

২৫ জুলাই, ২০২৬

কেন্দ্রীয় নেতাসহ ১৬ জনকে বহিষ্কার বিএনপির
রাজনীতি

কেন্দ্রীয় নেতাসহ ১৬ জনকে বহিষ্কার বিএনপির

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সমিরণ দেওয়ানকে দল থেকে বহিস্কার করা হয়েছে। একই অভিযোগে নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলা বিএনপির সদস্য আলী হায়দার কাঞ্চন ও এম জি শামীম, কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী মো. মাসুক মিয়া ও এখলাসুর রহমান দুলাল, নিকলী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. হারুন অর কাইয়ুম, উপজেলা বিএনপির সদস্য বদরুল আলম বাচ্চু, কারপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ এবং জারইতলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসহাক মেম্বারকে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

২৫ জুলাই, ২০২৬

হাদি হত্যার বিচারের প্রশ্নে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না: নাহিদ ইসলাম
রাজনীতি

হাদি হত্যার বিচারের প্রশ্নে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না: নাহিদ ইসলাম

ফেসবুক পোস্টের সঙ্গে নাহিদ ইসলাম সাভারে ঢাকা-১৯ আসনের একটি নির্বাচনী জনসভায় দেওয়া তাঁর বক্তব্যের ভিডিও যুক্ত করেন। ওই জনসভায় তিনি বলেন, ওসমান হাদির বিচারের প্রশ্নে এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। তিনি উল্লেখ করেন, বৃহস্পতিবার রাত থেকে যমুনার সামনে ওসমান হাদি পরিবারের সদস্যরা বিচারের দাবিতে অবস্থান নিয়েছিলেন। নাহিদ ইসলাম বলেন, ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে না পারা এবং হত্যাকারীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হওয়া অন্তর্বর্তী সরকারের অন্যতম ব্যর্থতা হিসেবে ইতিহাসে লেখা থাকবে।

২৫ জুলাই, ২০২৬

গুলিভর্তি পিস্তল-দেশীয় অস্ত্রসহ গ্রেফতার বিএনপির ৩ নেতাকর্মী
সারাদেশ

গুলিভর্তি পিস্তল-দেশীয় অস্ত্রসহ গ্রেফতার বিএনপির ৩ নেতাকর্মী

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের তেঁতুলিয়াগাড়ি এলাকায় সেনাবাহিনীর অভিযান চালিয়ে তিনজনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে। অভিযানে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি এবং ৩৫টি দেশীয় ধারাল অস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের তেঁতুলিয়াগাড়ি এলাকায় এ অভিযানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবসহ তিন নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। গ্রেফতাররা হলেন: ভাটগ্রাম গ্রামের আবদুস সালাম (৩০), উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, একই এলাকার বিএনপি কর্মী আবু বক্কর (২৮) ও শাজাহানপুর উপজেলার রূপিহার গ্রামের বিএনপি কর্মী পারভেজ মোশারফ (২৫)।

২৫ জুলাই, ২০২৬

গণভোটে ‘না’ ভোটের প্রচারণা, জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবি
সারাদেশ

গণভোটে ‘না’ ভোটের প্রচারণা, জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবি

গণভোটে ‘না’ প্রচারণা চালানোর অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে রংপুর মহানগর জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমানের রংপুরে আগমন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি তোলা হয়।

২৫ জুলাই, ২০২৬

গোবর-গোমূত্র গবেষণা করে পদ্মশ্রী পেলেন আইআইটি মাদ্রাজের পরিচালক
আন্তর্জাতিক

গোবর-গোমূত্র গবেষণা করে পদ্মশ্রী পেলেন আইআইটি মাদ্রাজের পরিচালক

ভারতের মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রী পাচ্ছেন আইআইটি মাদ্রাজের পরিচালক অধ্যাপক ভি কামাকোটি। শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মানে ভূষিত করার ঘোষণা দেওয়া হলেও, ঘোষণার পরপরই তার একটি বিতর্কিত গবেষণাকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক শুরু হয়েছে। অধ্যাপক কামাকোটির গোবর ও গোমূত্র নিয়ে মন্তব্য এবং গবেষণার প্রসঙ্গ টেনে কংগ্রেসের কেরালা ইউনিট সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ব্যঙ্গাত্মক পোস্ট করে।

২৫ জুলাই, ২০২৬

এপস্টাইন ফাইলসে মীরা নায়ার থেকে শুরু করে ইলন-বেজোসের নাম!
আন্তর্জাতিক

এপস্টাইন ফাইলসে মীরা নায়ার থেকে শুরু করে ইলন-বেজোসের নাম!

সদ্য প্রকাশিত নথিতে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির মা এবং আন্তর্জাতিকভাবে পরিচিত চলচ্চিত্র পরিচালক মীরা নায়ারের নামও পাওয়া গেছে। নথিতে সংরক্ষিত ২০০৯ সালের ২১ অক্টোবরের একটি ইমেলে উল্লেখ রয়েছে, মীরা নায়ারের নির্মিত ‘অ্যামেলিয়া’ চলচ্চিত্রের প্রিমিয়ার-পরবর্তী অনুষ্ঠান দণ্ডিত যৌন পাচারকারী ঘিসলাইন ম্যাক্সওয়েলের বাসভবনে আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও আমাজনের প্রধান নির্বাহী জেফ বেজোস উপস্থিত ছিলেন বলে ইমেলে উল্লেখ করা হয়। প্রচারক পেগি সিগালের পাঠানো ওই ইমেলে ছবিটি নিয়ে সমালোচনা করে একে ‘মৃদু’ বলে আখ্যা দেওয়া হয়েছিল।

২৫ জুলাই, ২০২৬

যমুনার সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক
জাতীয়

যমুনার সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক

শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে অবস্থান নেওয়া ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। এতে আহত হয়ে প্রায় ৬০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। আহতদের কারও শরীরে গুলিবিদ্ধ বা পিলেট ইনজুরির চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

২৫ জুলাই, ২০২৬

কোনো অবস্থাতেই ভোটের মাঠ ছাড়বে না জামায়াত: মাহবুব জুবায়ের
রাজনীতি

কোনো অবস্থাতেই ভোটের মাঠ ছাড়বে না জামায়াত: মাহবুব জুবায়ের

কোনো অবস্থাতেই নির্বাচনের মাঠ ছাড়বে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ১১ দলীয় জোটের সঙ্গে বৈঠকের পরে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, 'বিভিন্ন জেলায় জামায়াতের এজেন্ট ও নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। ঢাকা-১৫ আসনে দলীয় নেতা ডা. শফিকুর রহমানের নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়া হয়েছে। লিফলেট বিতরণ এবং অর্থ সংক্রান্ত অভিযোগও উঠে এসেছে। এসব ঘটনা ইসিকে জানানো হয়েছে এবং তদন্ত দাবি করা হয়েছে।'

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী