"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
আখাউড়া স্থলবন্দরে তেল পাচার রোধে বিজিবির কড়াকড়ি নজরদারি
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে সম্ভাব্য তেল পাচার রোধে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সীমান্তে বিজিবির চেকপোস্টে কঠোর নজরদারি ও তল্লাশি জোরদার করা হয়েছে। জ্বালানি তেল পাচার প্রতিরোধে শনিবার (৭ মার্চ) সকাল থেকে বন্দরে বিজিবির চেকপোস্টে বাংলাদেশি পণ্যবাহী ট্রাক ভারতে প্রবেশের সময় ইঞ্জিনে স্কেল দিয়ে তেলের পরিমাণ মেপে নথিভুক্ত করা হচ্ছে। পরে খালি ট্রাক ভারত থেকে ফেরার সময় আবারও সেই তেলের পরিমাণ পরিমাপ করা হচ্ছে।
২৫ জুলাই, ২০২৬
ভোটের ফলাফল নির্ধারণ করবে তিনটি বিষয়, বিএনপির জয়ের সম্ভাবনা বেশি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রকাশিত বিভিন্ন জরিপে বিএনপির সমর্থন জামায়াতের তুলনায় এগিয়ে থাকলেও ব্যবধানের মাত্রা নিয়ে স্পষ্ট ভিন্নতা দেখা যাচ্ছে। ন্যারেটিভ/আইআইএলডির জরিপে দুই দলের ব্যবধান মাত্র ১ দশমিক ১ শতাংশ, বিপরীতে ইনোভিশনের সর্বশেষ প্যানেল স্টাডিতে বিএনপি ২১ দশমিক ৮ পয়েন্ট এগিয়ে রয়েছে।
২৫ জুলাই, ২০২৬
কেরানীগঞ্জে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেফতার
ঢাকার কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকায় গৃহবধূ ফারজানা আক্তার (২৪) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. সবুজ খলিফা (৩৬) কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (১৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে র্যাব-১০ জানায়, গত ১৮ জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে কেরানীগঞ্জের একটি ভাড়া বাসায় এ হত্যাকাণ্ড ঘটে। ফারজানা চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে ঝালকাঠি থেকে ঢাকায় এসে শ্বশুরবাড়ির ভাড়া বাসায় অবস্থান করছিলেন।
২৫ জুলাই, ২০২৬
কুবিতে ছাত্রদল নেতার উদ্যোগে ১–১০ রমজান ‘ক্যাম্পাস ইফতার ও কুরআন খতম’ কর্মসূচি
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশারের উদ্যোগে ১ থেকে ১০ রমজান পর্যন্ত ‘ক্যাম্পাস ইফতার ও কুরআন খতম’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ব্যাডমিন্টন কোর্টে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
২৫ জুলাই, ২০২৬
ইরানকে সুপারসনিক ক্ষেপণাস্ত্র দিচ্ছে চীন, হুমকিতে মার্কিন বাহিনী!
ইরান চীনের সঙ্গে উন্নত অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র সিএম-৩০২ কেনার একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে বলে জানা গেছে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ছয়টি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, এমন এক সময়ে এ আলোচনা এগোচ্ছে, যখন যুক্তরাষ্ট্র ইরানের আশপাশের এলাকায় বড় পরিসরে নৌবাহিনী মোতায়েন করে সম্ভাব্য সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে।
২৫ জুলাই, ২০২৬
খামেনির নৃশংস হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন: পুতিন
এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ড মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সমতুল্য। রোববার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে তিনি খামেনি হত্যার ভয়াবহ প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন।
২৫ জুলাই, ২০২৬
কিরগিজস্তানে ভিসা জটিলতায় প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি
কিরগিজস্তানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা নবায়ন ও দেশে-বিদেশে যাতায়াতসংক্রান্ত জটিলতা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে খোলা চিঠি দিয়েছেন এক শিক্ষার্থী নেতা। চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ভিসা নবায়ন ও যাতায়াতে নানা বিধিনিষেধের কারণে শত শত বাংলাদেশি শিক্ষার্থী অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
২৫ জুলাই, ২০২৬
সিলেটে একটি কেন্দ্রে রাতেই জালভোট দেওয়ার অভিযোগে উত্তেজনা, হাতাহাতি
বুধবার রাতে বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের মৈশাষী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনাকে ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, রাত আনুমানিক ১১টার দিকে পূর্ব গৌরীপুর ইউনিয়ন জামায়াতের আমির তারিকুল ইসলামসহ কয়েকজন ব্যক্তি কেন্দ্রে প্রবেশ করেন। এ সময় কেন্দ্রের আশপাশে অবস্থানরত বিএনপি নেতাকর্মীরা তাদের ঘেরাও করেন।
২৫ জুলাই, ২০২৬
ছাত্রীর এডিট করা অশ্লীল ছবি ভাইরাল, গালি ও অপমান করে থানা থেকে বেড় দেওয়ার অভিযোগ
এডিট করা অশ্লীল ছবি ভাইরালের ঘটনায় টাঙ্গাইলের ভূঞাপুর থানায় অভিযোগ জানাতে গেলে ভুক্তভোগীর বোনকে খারাপ ও ফাজিল মহিলা বলে গালিগালাজ করে থানা থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে। ওই ঘটনায় সংশ্লিষ্ট দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও অশোভন আচরণের অভিযোগ করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
বোর্ড অব পিসের আড়ালে গাজায় ৩৫০ একরের মার্কিন সামরিক ঘাঁটি; গোপন নথি ফাঁস
গাজায় শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠনের লক্ষ্যে গঠিত তথাকথিত ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদের আড়ালে বিশাল এক মার্কিন সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনার তথ্য ফাঁস হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এর হাতে আসা এক গোপন নথিতে এমন দাবি উঠে এসেছে। নথি অনুযায়ী, প্রায় ৩৫০ একর জায়গাজুড়ে দক্ষিণ গাজার একটি শুষ্ক সমতল এলাকায় ধাপে ধাপে এই ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। প্রস্তাবিত স্থাপনাটি ‘আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী’র প্রধান কার্যক্রম পরিচালনা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। সেখানে প্রায় পাঁচ হাজার সেনাসদস্যের অবস্থানের ব্যবস্থা রাখা হবে।
২৫ জুলাই, ২০২৬