ছাত্রীর এডিট করা অশ্লীল ছবি ভাইরাল, গালি ও অপমান করে থানা থেকে বেড় দেওয়ার অভিযোগ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
এডিট করা অশ্লীল ছবি ভাইরালের ঘটনায় টাঙ্গাইলের ভূঞাপুর থানায় অভিযোগ জানাতে গেলে ভুক্তভোগীর বোনকে খারাপ ও ফাজিল মহিলা বলে গালিগালাজ করে থানা থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে। ওই ঘটনায় সংশ্লিষ্ট দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও অশোভন আচরণের অভিযোগ করা হয়েছে।

রোববার দুপুরে ভুক্তভোগী নারীর বোন সশরীরে ভূঞাপুর প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন। বক্তব্য দেওয়ার সময় তিনি কান্নায় ভেঙে পড়েন এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের এক দশম শ্রেণির ছাত্রী ছবি এডিট করে অশালীন ভঙ্গিতে তৈরি করে ‘রকি’ নামের একটি ফেসবুক আইডি থেকে ছড়িয়ে দেওয়া হয়। মুহূর্তেই ছবিটি ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। বিষয়টি পরিবারের নজরে এলে তারা আইনের সহায়তা নিতে ভূঞাপুর থানায় যান। অভিযোগ দেওয়ার পর ১৪ ফেব্রুয়ারি রাতে পুলিশ অভিযুক্ত হিসেবে নিকরাইল গ্রামের আজিম উদ্দীনের ছেলে পোশাক শ্রমিক রুবেল হোসেনকে থানায় নিয়ে আসে।

ভুক্তভোগীর পরিবার দাবি করে, থানায় নেওয়ার পর রুবেল হোসেনের মোবাইল ফোন থেকে ছবিগুলো মুছে ফেলা হয়। পরে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করলে এসআই রুবেল মিঞা ও এএসআই অনন্ত দাস ভুক্তভোগীর বোনের সঙ্গে অশোভন আচরণ করেন। একই সময় ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাব্বির রহমান ওই নারীকে গালিগালাজ করে থানা থেকে বের করে দেন এবং মামলা নেবেন না বলেও জানান।

ঘটনার সত্যতা স্বীকার করে নিকরাইল ইউনিয়নের মহিলা দলের সভাপতি ময়মনা বেগম বলেন, একজন নারীর ছবি এডিট করে সামাজিকমাধ্যমে ছড়িয়ে দেওয়া ধর্ষণের সমতুল্য অপরাধ। এ ঘটনার বিচার চাইতে থানায় গেলে ওসি মো. সাব্বির রহমান ভুক্তভোগীর বোনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে থানা থেকে বের করে দেন।

তবে অভিযোগ অস্বীকার করে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাব্বির রহমান বলেন, ওই নারীর আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সূত্র: যুগান্তর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান