কিরগিজস্তানে ভিসা জটিলতায় প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
কিরগিজস্তানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা নবায়ন ও দেশে-বিদেশে যাতায়াতসংক্রান্ত জটিলতা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে খোলা চিঠি দিয়েছেন এক শিক্ষার্থী নেতা। চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ভিসা নবায়ন ও যাতায়াতে নানা বিধিনিষেধের কারণে শত শত বাংলাদেশি শিক্ষার্থী অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

খোলা চিঠিটি লিখেছেন কিরগিজস্তানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও গ্লোবাল হেলথ নেটওয়ার্ক অর্গানাইজেশনের সভাপতি সালমান ফারসী সিয়াম। তিনি উল্লেখ করেন, বিশেষ করে মেডিকেল শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে সেখানে পড়াশোনা করলেও বর্তমানে ভিসা-সংক্রান্ত জটিলতায় তাদের শিক্ষাজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

চিঠিতে বলা হয়, অনেক শিক্ষার্থী ছুটিতে বাংলাদেশে এসে আবার কিরগিজস্তানে ফিরতে পারছেন না। আবার কেউ কেউ ভিসা নবায়নের জটিলতায় বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হতে পারছেন না। এতে তাদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি আর্থিক ও মানসিক চাপও বাড়ছে।

খোলা চিঠিতে তিনটি দাবি তুলে ধরা হয়েছে। সেগুলো হলো—কিরগিজস্তান সরকারের সঙ্গে কূটনৈতিকভাবে দ্রুত আলোচনা করে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা জটিলতার সমাধান করা, উজবেকিস্তানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে কিরগিজস্তানে অধ্যয়নরত শিক্ষার্থীদের সহায়তায় সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া এবং বর্তমানে দেশে আটকে থাকা বা ভিসা সমস্যায় পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা।

চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশি শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে দেশের স্বাস্থ্যখাতে অবদান রাখার স্বপ্ন দেখেন। তবে বর্তমান পরিস্থিতিতে তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।

শেষে শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি ও কার্যকর উদ্যোগে এ সংকট দ্রুত সমাধান হবে এবং শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারবেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান