"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
টাইমের-প্রতিবেদন /বিশ্বমঞ্চ ও দক্ষিণ এশিয়ায় তারেক রহমানের প্রভাব কেমন হবে
জানুয়ারির শুরুতে টাইম ম্যাগাজিন তারেক রহমানের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বসে। সেখানে তিনি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা এবং সামাজিক বিভাজন নিরসনে তাঁর পরিকল্পনা তুলে ধরেন। অগ্রাধিকার কী হবে—জানতে চাইলে তিনি বলেন, ‘প্রথমত, আইনের শাসন নিশ্চিত করা। দ্বিতীয়ত, আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনা। তৃতীয়ত, দেশকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করা। আমরা যে রাজনৈতিক কর্মসূচিই দিই না কেন, দেশকে ঐক্যবদ্ধ করতে না পারলে এগিয়ে নেওয়া সম্ভব হবে না।’
২৫ জুলাই, ২০২৬
সন্ধ্যা জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে প্রধানমন্ত্রীর ভাষণটি সরাসরি সম্প্রচার করা হবে। দেশের সব টেলিভিশন চ্যানেল জনস্বার্থে বিটিভির সহযোগিতায় এই ভাষণ সম্প্রচার করবে। এর আগে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বে গঠিত ৪৯ সদস্যের মন্ত্রিসভা শপথ গ্রহণ করেছে। নবগঠিত মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।
২৫ জুলাই, ২০২৬
রিহ্যাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর সোনারগাঁও হোটেল-এ আয়োজিত এ অনুষ্ঠানে রিহ্যাবের প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, অন্যান্য ভাইস প্রেসিডেন্ট, বিভিন্ন বাণিজ্য সংগঠনের নেতৃবৃন্দ, রিহ্যাবের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ এবং সদস্য প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিসহ প্রায় এক হাজার অতিথি অংশগ্রহণ করেন।
২৫ জুলাই, ২০২৬
‘শয়তানের নিঃশ্বাস’ ছড়িয়ে ২৭ দিনের নবজাতককে ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা
কুমিল্লার দেবিদ্বারে ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত চেতনানাশক পদার্থ (স্কোপোলামিন) ব্যবহার করে এক মায়ের কোল থেকে ২৭ দিনের নবজাতককে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত অপহৃত শিশুটিকে উদ্ধার করা যায়নি। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান আকলিমা আক্তার (২৮)।
২৫ জুলাই, ২০২৬
বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে ঢাকা
রাজধানী বাতাসে আবারও বেড়েছে দূষণ। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে ঢাকা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে প্রকাশিত এ তালিকায় ঢাকার বায়ুমানের সূচক বা একিউআই স্কোর রেকর্ড করা হয়েছে ৩৩১, যা পরিবেশগত মানদণ্ড অনুযায়ী ‘ঝুঁকিপূর্ণ’ বা অত্যন্ত বিপজ্জনক পর্যায়ের দূষণ নির্দেশ করে। কিছুদিন আগে রাজধানীর বায়ুমানে সামান্য উন্নতির আভাস মিললেও দূষণের মাত্রা আবার বেড়ে গেছে।
২৫ জুলাই, ২০২৬
বিএনপির আসলাম চৌধুরী ও সরোয়ার আলমগীরের ফলাফল স্থগিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এর মধ্যে ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে আদালতে চলমান মামলার কারণে তিনটি আসনের চূড়ান্ত ফলাফল স্থগিত রাখা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে নির্বাচন কমিশন পৃথক তিনটি চিঠি জারি করে। স্থগিত থাকা আসনগুলো হলো চট্টগ্রাম-২, চট্টগ্রাম-৪ ও শেরপুর-২।
২৫ জুলাই, ২০২৬
থানা-পুলিশ জ্বালিয়ে দিয়েছি' মন্তব্য করা বৈছাআ নেতা মাহদী ভারতীয় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক
ভারতে ব্যক্তিগত কাজে অবস্থান করে দেশে ফেরার পথে ভারতের ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ২০ মিনিটে ইন্ডিগো এয়ারলাইন্সের ঢাকার ফ্লাইট ধরার সময় দিল্লী বিমানবন্দরে তাকে আটক করা হয়। আটক হওয়ার সঙ্গে সঙ্গে মাহদী বাংলাদেশ হাইকমিশনের একজন কর্মকর্তাকে বিষয়টি জানান। দ্য ডিসেন্ট জানায়, গতকাল মাহদীর অজান্তে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
২৫ জুলাই, ২০২৬
রুমিন ফারহানাকে শহীদ মিনারে ফুল দিতে বাধার ঘটনায় মামলা
এর আগে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান সংসদ সদস্য রুমিন ফারহানা। অভিযোগ অনুযায়ী, পুষ্পস্তবক অর্পণের সময় আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল নেতা-কর্মী ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।
২৫ জুলাই, ২০২৬
নতুন বিমানবন্দর হলে হবে ময়মনসিংহ বিভাগেই: প্রতিমন্ত্রী মিল্লাত
জামালপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেছেন, আমাদের অনেকগুলো বিমানবন্দর ইতিমধ্যে বন্ধ রয়েছে। বিগত সরকার এগুলোকে বন্ধ করে দিয়েছে নানা কারণে। বিশেষ করে ঠাকুরগাঁও, নীলফামারী, বগুড়া এগুলো একদম চালু বিমানবন্দর ছিল। সেগুলিকে বন্ধ করে রাখা হয়েছে। এগুলোকে আগে চালু করব। তারপর নতুন পরিকল্পনা হাতে নিলে যদি নতুন কোনো বিমানবন্দর কোনো বিভাগে হয়, তাহলে ময়মনসিংহ বিভাগে হবে। কিন্তু তার আগে আমাদের সময় দিতে হবে যেগুলো আছে সেগুলো ঠিক করার জন্য।
২৫ জুলাই, ২০২৬
ইরাক থেকে ইরানে ঢুকেছে হাজার হাজার কুর্দি যোদ্ধা, সরকার পতনে স্থল অভিযান শুরু
ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত বৃহস্পতিবার (৫ মার্চ) পর্যন্ত ষষ্ঠ দিনে গড়িয়েছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম দাবি করেছে, ইরানের বিরুদ্ধে লড়াইয়ে যুক্ত হয়েছে মার্কিন সমর্থিত কুর্দি যোদ্ধারা। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট ও ফক্স নিউজ জানিয়েছে, ইরাক-ইরান সীমান্তবর্তী অঞ্চল থেকে পরিচালিত ইরানি কুর্দি গোষ্ঠীগুলোর হাজার হাজার যোদ্ধা ইতোমধ্যে ইরানের সীমান্ত অতিক্রম করেছে এবং দেশটির নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে স্থল অভিযান শুরু করেছে।
২৫ জুলাই, ২০২৬