নতুন বিমানবন্দর হলে হবে ময়মনসিংহ বিভাগেই: প্রতিমন্ত্রী মিল্লাত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
জামালপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেছেন, আমাদের অনেকগুলো বিমানবন্দর ইতিমধ্যে বন্ধ রয়েছে। বিগত সরকার এগুলোকে বন্ধ করে দিয়েছে নানা কারণে। বিশেষ করে ঠাকুরগাঁও, নীলফামারী, বগুড়া এগুলো একদম চালু বিমানবন্দর ছিল। সেগুলিকে বন্ধ করে রাখা হয়েছে। এগুলোকে আগে চালু করব।

তারপর নতুন পরিকল্পনা হাতে নিলে যদি নতুন কোনো বিমানবন্দর কোনো বিভাগে হয়, তাহলে ময়মনসিংহ বিভাগে হবে। কিন্তু তার আগে আমাদের সময় দিতে হবে যেগুলো আছে সেগুলো ঠিক করার জন্য।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী নিজেও আমাদের মন্ত্রণালয়কে বলেছেন। আমাকেও ডেকে ব্যক্তিগতভাবে বলেছেন যে, আপনারা হজের টিকেটের দাম কমান এবং টিকেটের দাম এত কেন বেশি হবে? বিমান একটা লুজিং কনসার্ন ছিল। কিন্তু আমরা হিসাব করে দেখলাম লুজিং কনসার্ন কেন ছিল। বিমানকে লাভজনক করা সম্ভব এবং টিকেটের দাম কমানোও সম্ভব।

আমরা ক্যালকুলেশন করেও দেখেছি যে বিমানের টিকেটের দাম কমানো সম্ভব। আপনাদের নাগালের মধ্যেই বিমানের টিকেটের দাম থাকবে।

এসময় প্রতিমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সাদাকে সাদা ও কালোকে কালো বলেন, আপত্তি নেই। কিন্তু হলুদ সাংবাদিকতা যেন না হয়। এতে দেশের অনেক ক্ষতি হয়। মিথ্যা সংবাদ, সমাজে বিশৃঙ্খলা ঘটানোর জন্য বিভ্রান্তিকর কোন খবর যেন ছাপানো না হয়। আসুন আমরা একসঙ্গে দেশ গড়ার কাজ করি। আমরা সরকারে থেকে বুঝতে পারছি প্রত্যেকটি জায়গা ভঙ্গুর। প্রত্যেকটি জায়গা নষ্ট হয়ে গেছে, প্রত্যেক জায়গায় দুর্নীতির ছোয়া রয়েছে। সেগুলোকে পূরণ করতে হলে আমাদের সময় বেশী দিতে হবে, কাজ করতে হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলসহ জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রতিমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. চৌধুরী মোহাম্মদ যাবের সাদেক, অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস।

সদ্য সংবাদ/ফারিয়াজ ফাহিম

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ