"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

ভোট পুনর্গণনার দাবি জামায়াতের পরাজিত প্রার্থী গোলাম পরোয়ারের
রাজনীতি

ভোট পুনর্গণনার দাবি জামায়াতের পরাজিত প্রার্থী গোলাম পরোয়ারের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রতিদ্বন্দ্বিতা করেন। ঘোষিত বেসরকারি ফলাফলে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলর প্রার্থী মোহাম্মদ আলী আসগার–এর কাছে ২ হাজার ৬০৮ ভোটের ব্যবধানে পরাজিত হন। এ অবস্থায় ফলাফলে অসংগতি রয়েছে দাবি করে তিনি ভোট পুনর্গণনার আহ্বান জানিয়েছেন।

২৫ জুলাই, ২০২৬

নতুন প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত সচিবালয়
জাতীয়

নতুন প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত সচিবালয়

নতুন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করবেন। তাকে বরণ করে নিতে সকাল থেকেই সচিবালয়ের বিভিন্ন প্রশাসনিক দপ্তর ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে ছিল উৎসবমুখর প্রস্তুতি। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে সচিবালয় প্রাঙ্গণে বাড়তি তৎপরতা লক্ষ্য করা যায়। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ছিল উচ্ছ্বাস; অনেককে ফুলের তোড়া হাতে সচিবালয়ে প্রবেশ করতে দেখা গেছে। প্রধানমন্ত্রীর নিয়মিত দাপ্তরিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।

২৫ জুলাই, ২০২৬

ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে
জাতীয়

ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে

বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় একাধিক পদে রদবদল হয়েছে। এই রদবদলের অংশ হিসেবে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই-এর নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পাচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী। তাঁকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে সেনা সদর থেকে ডিজিএফআইয়ের মহাপরিচালক পদে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে ডিজিএফআইয়ের বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদূত পদে পররাষ্ট্র মন্ত্রণালয়-এ ন্যস্ত করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

শ্রীপুরে বিউটি পার্লার ঘর নিয়ে প্রতারণার অভিযোগ
সারাদেশ

শ্রীপুরে বিউটি পার্লার ঘর নিয়ে প্রতারণার অভিযোগ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিউটি পার্লারের দোকান ঘর বুঝিয়ে দেওয়ার কথা বলে ৩ লাখ টাকা নেওয়ার পর তা ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নওমুসলিম মোছাঃ ফাতেমা বেগম শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, খাগড়াছড়ি জেলার পানছড়ি থানার সাওতালপাড়া এলাকার বাসিন্দা মোছাঃ ফাতেমা বেগমের সঙ্গে শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকার বাসিন্দা মোছাঃ মনি আক্তারের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে প্রাউড ব্রাইডাল বিউটি জোন বিক্রির বিজ্ঞাপনের মাধ্যমে পরিচয় হয়েছিল।

২৫ জুলাই, ২০২৬

খুলনায় শ্রমিক নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা
সারাদেশ

খুলনায় শ্রমিক নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম। নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে। তিনি নৈহাটি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল ওরফে মিনা কামালের ছোট ভাই এবং রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক ছিলেন।

২৫ জুলাই, ২০২৬

ফল পুনর্গণনার দাবিতে ডিসি অফিস ঘেরাও পাবনায় বিএনপির নেতা-কর্মীদের
সারাদেশ

ফল পুনর্গণনার দাবিতে ডিসি অফিস ঘেরাও পাবনায় বিএনপির নেতা-কর্মীদের

পাবনা-৩ ও ৪ আসনের ভোট পুনর্গণনার দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর নেতা–কর্মীরা পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেছেন। আজ শুক্রবার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন।

২৫ জুলাই, ২০২৬

নোয়াখালীতে তালা ভেঙে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টানালো নেতাকর্মীরা
সারাদেশ

নোয়াখালীতে তালা ভেঙে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টানালো নেতাকর্মীরা

নোয়াখালীতে নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের জেলা কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টানিয়ে দিয়েছেন নেতাকর্মীরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জেলা শহরের টাউনহল মোড়ে অবস্থিত এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকা দলীয় কার্যালয়ের তালা ভেঙে সামনে ব্যানার টানানো হয়। পরে সেখানে জড়ো হয়ে স্লোগান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। প্রায় আধাঘণ্টা এই কর্মসূচি পালন করা হয়। দলীয় সূত্রে জানা যায়, জুলাই আন্দোলনের পর থেকে এই কার্যালয় তালাবদ্ধ ছিল।

২৫ জুলাই, ২০২৬

বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক
জাতীয়

বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক

নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের জানান, ২৬ ফেব্রুয়ারি একযোগে একুশে পদক প্রদান অনুষ্ঠান ও বইমেলার উদ্বোধন অনুষ্ঠিত হবে। ওই দিন সকালে প্রধানমন্ত্রী একুশে পদক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন ঘোষণা করবেন। মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে গুণীজনদের হাতে একুশে পদক তুলে দেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, এই আয়োজন দেশের সংস্কৃতি ও সৃষ্টিশীলতা বিকাশে নতুন গতি সঞ্চার করবে।

২৫ জুলাই, ২০২৬

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার নিন্দা জানালো ভারত
আন্তর্জাতিক

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার নিন্দা জানালো ভারত

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ দেওয়া এক পোস্টে রণধীর জয়সওয়াল বলেন, 'পবিত্র রমজান মাসে চালানো এই বিমান হামলায় বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এমন হামলা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি এবং মানবিক দৃষ্টিকোণ থেকেও গভীর উদ্বেগজনক।' তিনি আরও বলেন, 'নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতার দায় অন্য দেশের ওপর চাপিয়ে দেওয়ার প্রবণতা পাকিস্তানের পুরোনো কৌশল। আফগানিস্তানে বিমান হামলা সেই ধারাবাহিকতারই আরেকটি উদাহরণ।'

২৫ জুলাই, ২০২৬

পহেলা বৈশাখে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
জাতীয়

পহেলা বৈশাখে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আসন্ন পহেলা বৈশাখ '১৪৩৩ বঙ্গাব্দ' উপলক্ষে আগামী ১৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের কৃষকদের জন্য নতুন এই উদ্যোগকে কৃষি খাতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’