"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
জুলাই জাতীয় সনদে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী, পেয়েছে ৪ কোটি ৮০ লাখের বেশি ভোট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই জাতীয় সনদের ওপর অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোটে জয় এসেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে ফল ঘোষণার সমাপনী বক্তব্যে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। ইসি সূত্রে জানা গেছে, গণভোটে মোট ভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ।
২৫ জুলাই, ২০২৬
সাকিব–মাশরাফিকে ফেরাতে চান ক্রীড়া প্রতিমন্ত্রী
বিকেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সন্ধ্যায় মিরপুরে নিজের বাসায় সাংবাদিকদের মুখোমুখি হন আমিনুল হক। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক হিসেবে মাঠে নেতৃত্ব দেওয়া আমিনুল হক এখন দেশের পুরো ক্রীড়াঙ্গনের দায়িত্বে। তাই সংবাদ সম্মেলনে নানা প্রসঙ্গের পাশাপাশি ক্রিকেটও উঠে আসে আলোচনায়।
২৫ জুলাই, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় বালু সন্ত্রাসীদের গুলিতে ৪ জন আহত
জানা যায়, সামিউল ট্রেডার্সের ইজারা নেওয়া বালুমহালের লোকজন ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতে এলে গ্রামের সাধারণ মানুষ বাধা দেন। বালুমহালের পাশ্ববর্তী থানার মীর্জাচর গ্রামের সন্ত্রাসীরা বাধাদানকারীদের ওপর গুলি চালায়। এতে চারজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাঁদের নবীনগর উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
২৫ জুলাই, ২০২৬
ঋণের দায় নেওয়ার চেয়ে লোডশেডিং সহ্য করা ভালো: বিদ্যুৎমন্ত্রী
বর্তমান সংকট উত্তরণে ঋণের বোঝা আরো বাড়ানোর চেয়ে লোডশেডিং সহ্য করাই ভালো বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে জ্বালানি খাতের সাংবাদিকদের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স অব বাংলাদেশের (এফইআরবি) নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বর্তমানে জ্বালানি খাতে চরম বিশৃঙ্খলা বিরাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, 'বিপুল বকেয়া ও জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎকেন্দ্রগুলো চালানো যাচ্ছে না।'
২৫ জুলাই, ২০২৬
বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ রদ্রিগোর
গত দুই মৌসুম ধরে বাজে সময় পার করা রিয়াল মাদ্রিদের জন্য এবার সামনে এলো আরেকটি দুঃসংবাদ। ব্রাজিল জাতীয় দলও খেলো বিশাল ধাক্কা। জানা গেছে, ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে রদ্রিগোর। এই চোট পুরোপুরি সেরে উঠতে ৬ থেকে ৭ মাস সময় লাগবে ২৫ বছর বয়সী এই উইঙ্গারের। ফলে এই মৌসুমে রিয়াল মাদ্রিদ রদ্রিগোকে আর পাবে না। এমনকি আগামী জুন-জুলাইয়ে ব্রাজিলের হয়ে বিশ্বকাপেও খেলতে পারবেন না।
২৫ জুলাই, ২০২৬
এবার সংসদে একসঙ্গে দুই ভাই
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের দুটি আসনে জয় পেয়েছেন বিএনপি মনোনীত দুই সহোদর প্রার্থী। টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুস সালাম পিন্টু এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। টাঙ্গাইল-২ আসনে আবদুস সালাম পিন্টু ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৯৮ হাজার ২১৩ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী হুমায়ুন কবির পান ৬০ হাজার ৮৭১ ভোট।
২৫ জুলাই, ২০২৬
ফরিদপুরে চাঁদা না পেয়ে বাস কাউন্টারের ম্যানেজারের ওপর হামলা
ফরিদপুরে চাঁদার টাকা না দেওয়ায় বিকাশ পরিবহন–এর একটি বাস কাউন্টারে হামলার ঘটনা ঘটেছে। হামলায় লোহার রডের আঘাতে কাউন্টারের ব্যবস্থাপক নাজির বিশ্বাস (৪৫) গুরুতর আহত হন। সহকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল–এ ভর্তি করেন।
২৫ জুলাই, ২০২৬
পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
পর্তুগাল বাংলা প্রেসক্লাবের দুই বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) ইফতার–পরবর্তী এক অনুষ্ঠানে লিসবনের স্থানীয় একটি রেস্তোরাঁয় সর্বসম্মতিক্রমে নবনির্বাচিত কমিটির সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বিদায়ী সভাপতি রনি মোহাম্মদ।
২৫ জুলাই, ২০২৬
‘নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে নিজেই মাঠে নেমেছি’; মধ্যরাতে আকস্মিক পরিদর্শনে আইজিপি
রাজধানীর মোহাম্মদপুর এলাকার নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণে নেমেছেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। দায়িত্ব গ্রহণের পরদিন মধ্যরাতেই আকস্মিক পরিদর্শনে বের হন তিনি। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেনেভা ক্যাম্প, টাউন হল ও তিন রাস্তার মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার নিরাপত্তা কার্যক্রম তদারকি করেন তিনি। পরিদর্শন শেষে মোহাম্মদপুর থানায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি বলেন, 'কিশোর গ্যাং, ছিনতাইকারী ও মাদক কারবারিদের তৎপরতায় জনমনে ভীতি বিরাজ করছে।
২৫ জুলাই, ২০২৬
মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ মার্কিন সামরিক ঘাঁটি 'আল-উদেইদ' এ ব্যালিস্টিক হামলা চালিয়েছে ইরান। বুধবার (৪ মার্চ) কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, ইরান আল-উদেইদ ঘাঁটিতে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এগুলোর একটি কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে। অন্যটি আল-উদেইদ মার্কিন বিমানঘাঁটিতে আঘাত হেনেছে। এটি মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি।
২৫ জুলাই, ২০২৬