বর্তমানে জ্বালানি খাতে চরম বিশৃঙ্খলা বিরাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, 'বিপুল বকেয়া ও জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎকেন্দ্রগুলো চালানো যাচ্ছে না।'
বিদ্যুতের দাম বৃদ্ধির প্রসঙ্গে মন্ত্রী বলেন, 'বিশাল ঋণের বোঝা থাকলেও সাধারণ মানুষের ওপর এখনই দামের চাপ দিতে চাই না। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) দাম বাড়ানোর চাপ দেওয়ার আগেই খরচ কমিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে আমাদের। বিশেষ করে বিদ্যুৎ চুক্তিগুলো নিয়ে পুনরায় সমঝোতা করার পরিকল্পনা রয়েছে সরকারের।'