মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, ‘আমাদের চিকিৎসক দল আজ রদ্রিগোর ডান পায়ের পরীক্ষার করে বুঝতে পেরেছে, তার ক্রুসিয়েট লিগামেন্ট ফেটে গেছে এবং পার্শ্বীয় মেনিসকাস ছিঁড়ে গেছে।’
খুব দ্রুতই রদ্রিগোর হাঁটুতে অস্ত্রোপচার করা হবে বলেও নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।
মাসখানেক ধরেই এই চোটের সঙ্গে লড়াই করছিলেন রদ্রিগো। গত ১ ফেব্রুয়ারি রাতে হেতাফের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথমবারের মতো মাঠে নেমেছিলেন। বদলি হিসেবে খেলেছেন ৩৫ মিনিট। এতে আবার নতুন করে অস্বস্তিতে পড়েন।
এবার ফুটবল বিশ্বকাপ-২০২৬ এ ‘সি’ গ্রুপে খেলবে ব্রাজিল। গ্রুপ পর্বে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।