‘নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে নিজেই মাঠে নেমেছি’; মধ্যরাতে আকস্মিক পরিদর্শনে আইজিপি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
রাজধানীর মোহাম্মদপুর এলাকার নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণে নেমেছেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। দায়িত্ব গ্রহণের পরদিন মধ্যরাতেই আকস্মিক পরিদর্শনে বের হন তিনি।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেনেভা ক্যাম্প, টাউন হল ও তিন রাস্তার মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার নিরাপত্তা কার্যক্রম তদারকি করেন তিনি।

পরিদর্শন শেষে মোহাম্মদপুর থানায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি বলেন, 'কিশোর গ্যাং, ছিনতাইকারী ও মাদক কারবারিদের তৎপরতায় জনমনে ভীতি বিরাজ করছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিজেই মাঠে নেমেছি। অপরাধী যেই হোক, কাউকেই ছাড় না দেওয়া হবে না। অপরাধীদের কঠোরহস্তে দমন করা হবে।’

আইজিপি জানান, ১৯৮৬ সালে বিশ্ববিদ্যালয় জীবনে নিজেই মোহাম্মদপুর এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছিলেন তিনি। অপরাধপ্রবণ এই এলাকায় মাদক ও অবৈধ ব্যবসার বিস্তার বন্ধে বর্তমানে সন্ধ্যার পর থেকে বিশেষ ‘ব্লক রেইড’ পরিচালনার মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে।

পুলিশের সক্ষমতা প্রসঙ্গে আইজিপি বলেন, 'দেশের ২০ কোটি মানুষের নিরাপত্তার জন্য পুলিশ সদস্য রয়েছেন মাত্র ২ লাখ ২০ হাজার। এর মধ্যে ৪ কোটি মানুষের শহর ঢাকায় নাগরিক স্বস্তি নিশ্চিত করতে সবার সহযোগিতা এবং আইন মেনে চলার আহ্বান জানাই। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকলে অর্থনীতি ও বিনিয়োগ উভয়ই ক্ষতিগ্রস্ত হয়।'

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষদের নিরাপত্তা নিশ্চিতে নিজেই রাতে টহলে থাকার ঘোষণা দিয়েছেন আইজিপি।

তিনি জানান, পুলিশের ট্রাফিক বিভাগ পুনর্গঠনের কাজ চলছে এবং বাহিনীর মানসিকতা পরিবর্তন করে পুলিশকে প্রকৃত জনসেবক হিসেবে গড়ে তোলা হবে। মানবাধিকার লঙ্ঘন না করে প্রচলিত আইনের মধ্যে থেকেই ‘হোয়াইট কলার’ অপরাধীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনকালে আইজিপির সঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার, তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. ইবনে মিজান এবং মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন উপস্থিত ছিলেন। পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি জানান, বিষয়টি বর্তমানে সরকারের বিবেচনায় রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু