"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের জয়
রাজনীতি

ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে ২০ হাজার ৭২৫ ভোটের ব্যবধানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জয়ী হয়েছেন।জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জাহিদুর রহমান জানিয়েছেন, দাঁড়িপাল্লা প্রতীকে ডা. শফিকুর রহমান পেয়েছেন ৮২ হাজার ৬৪৫ ভোট।

২৫ জুলাই, ২০২৬

বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করুন: মাহফুজ আলম
জাতীয়

বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করুন: মাহফুজ আলম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘বাটোয়ারার নির্বাচন’ হিসেবে উল্লেখ করে বিরোধিতার নাটক বন্ধ করার আহ্বান জানিয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। পোস্টে মাহফুজ আলম লিখেন, 'নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন। বাটোয়ারা করে দেওয়া আর মেনে নেওয়ারা একদিকে, আর জনগণ অন্যদিকে।'

২৫ জুলাই, ২০২৬

এনডিটিভির প্রতিবেদন/ ভারতে বড় হামলার পরিকল্পনা, বাংলাদেশিসহ ৮ জন গ্রেফতার
আন্তর্জাতিক

এনডিটিভির প্রতিবেদন/ ভারতে বড় হামলার পরিকল্পনা, বাংলাদেশিসহ ৮ জন গ্রেফতার

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ও বাংলাদেশভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীর মদদে ভারতে বড় ধরনের হামলার পরিকল্পনার অভিযোগে অন্তত আটজনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। দেশটির তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

২৫ জুলাই, ২০২৬

ঢাবিতে লাঠি হাতে তেড়ে আসা সেই তরুণ গাজীপুরের হত্যা মামলার প্রধান আসামি
ক্যাম্পাস

ঢাবিতে লাঠি হাতে তেড়ে আসা সেই তরুণ গাজীপুরের হত্যা মামলার প্রধান আসামি

সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, টিএসসি এলাকায় এক নারীর দিকে লাঠি হাতে তেড়ে যাচ্ছেন রাকিব। ভিডিওতে ভুক্তভোগী নারীকে কাঁদতে কাঁদতে অভিযোগ করতে শোনা যায়—পুরান ঢাকায় সেহরি খেয়ে টিএসসিতে ঘুরতে এসে তাঁরা হেনস্তার শিকার হয়েছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

২৫ জুলাই, ২০২৬

ডিএনসিসিতে অর্থনৈতিক সংকট, তবুও আশাবাদী নতুন প্রশাসক
জাতীয়

ডিএনসিসিতে অর্থনৈতিক সংকট, তবুও আশাবাদী নতুন প্রশাসক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অর্থনৈতিক অবস্থা খুবই বেহাল, তবে নতুন প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন আশাবাদী। তিনি জানান, কর্পোরেশনের তহবিল অত্যন্ত সীমিত এবং অনেক উন্নয়নমূলক কাজ স্থগিত রয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপে নতুন প্রশাসক বলেন, 'নতুন প্রশাসক হিসেবে আমাদের দায়িত্ব নেওয়ার মাত্র সাত দিন হয়েছে। কর্পোরেশনে এখন কোনো টাকা নেই, কেবলমাত্র ২৫ কোটি টাকার তহবিল আছে। আয়-ব্যয় এবং রাজস্ব হিসাবের পর আমি জানতে পেরেছি, প্রতি মাসে মাত্র ১৩ কোটি টাকা বেতন দিতে হয়।

২৫ জুলাই, ২০২৬

কেন্দ্রে জিতেই জামায়াত নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-ভাঙচুর
সারাদেশ

কেন্দ্রে জিতেই জামায়াত নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-ভাঙচুর

ফেনীর সোনাগাজীতে একটি কেন্দ্রে জয়লাভের পর জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি রাতের দিকে উপজেলার চর দরবেশ ইউনিয়নের পাইকপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

তারেক রহমানকে অভিনন্দন জানালেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং
জাতীয়

তারেক রহমানকে অভিনন্দন জানালেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং

বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এই অভিনন্দন বার্তা পাঠানো হয়। ঢাকায় চীনের দূতাবাস তাদের আনুষ্ঠানিক ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছে।

২৫ জুলাই, ২০২৬

আফগানিস্তানে পাকিস্তানের বিমান-ড্রোন হামলা
আন্তর্জাতিক

আফগানিস্তানে পাকিস্তানের বিমান-ড্রোন হামলা

নিজেদের ভূখণ্ডে সাম্প্রতিক একাধিক আত্মঘাতী হামলার প্রেক্ষাপটে আফগানিস্তানের ভেতরে ঢুকে একযোগে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। রোববার (২২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে হামলার বিষয়টি স্বীকার করেছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। খবর জানিয়েছে আল জাজিরা। আল জাজিরাকে আফগান সূত্রগুলো জানায়, রোববার আফগানিস্তানের সীমান্তবর্তী পাকতিকা ও নানগারহার প্রদেশে এই হামলা চালানো হয়। একই সঙ্গে পাকতিকা প্রদেশের একটি ধর্মীয় বিদ্যালয়েও ড্রোন হামলার ঘটনা ঘটে।

২৫ জুলাই, ২০২৬

যশোরে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ৯
সারাদেশ

যশোরে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ৯

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সংঘর্ষটি হয়। পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত বুধবার পারিবারিক কবরস্থান সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিএনপি সমর্থক আশিক ও জামায়াত সমর্থক সাত্তারের মধ্যে মারামারি হয়, এতে সাত্তার আহত হন। এর প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন জামায়াতের সভাপতি শের আলীর নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। আসরের নামাজের পর দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।

২৫ জুলাই, ২০২৬

কাতারে ইরানি গুপ্তচর চক্রের ১০ সদস্য গ্রেফতার
আন্তর্জাতিক

কাতারে ইরানি গুপ্তচর চক্রের ১০ সদস্য গ্রেফতার

শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর দুইটি গুপ্তচর চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে কাতারের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী। বুধবার (৪ মার্চ) ভোরের দিকে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এবং ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাতারের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও সামরিক অবকাঠামো সংক্রান্ত গোপন তথ্য সংগ্রহ ও পাচার এবং দেশটিতে নাশকতামূলক কার্যক্রম চালানোর অভিযোগ আনা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’