ডিএনসিসিতে অর্থনৈতিক সংকট, তবুও আশাবাদী নতুন প্রশাসক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অর্থনৈতিক অবস্থা খুবই বেহাল, তবে নতুন প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন আশাবাদী। তিনি জানান, কর্পোরেশনের তহবিল অত্যন্ত সীমিত এবং অনেক উন্নয়নমূলক কাজ স্থগিত রয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপে নতুন প্রশাসক বলেন, 'নতুন প্রশাসক হিসেবে আমাদের দায়িত্ব নেওয়ার মাত্র সাত দিন হয়েছে। কর্পোরেশনে এখন কোনো টাকা নেই, কেবলমাত্র ২৫ কোটি টাকার তহবিল আছে। আয়-ব্যয় এবং রাজস্ব হিসাবের পর আমি জানতে পেরেছি, প্রতি মাসে মাত্র ১৩ কোটি টাকা বেতন দিতে হয়। অর্থাৎ কাজের জন্য হাতে থাকে ১২ কোটি টাকার মতো। উন্নয়ন কর্মকাণ্ড কীভাবে চালানো হবে, সেটা এখন আমাদের ভাবার বিষয়।'

তিনি আরও বলেন, 'পূর্ববর্তী প্রশাসক জাতীয় নির্বাচনের দুদিন আগে, ১০ ফেব্রুয়ারি অফিসের শেষ দিন ৩৪টি ফাইল সাইন করে গেছেন।“এখন কর্পোরেশন একেবারেই ভঙ্গুর অবস্থায় রয়েছে। এর পাশাপাশি ১,৪৭০ কোটি টাকার টেন্ডার ও ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে।'

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং আশ্বস্ত হয়েছেন জানিয়ে নতুন প্রশাসক বলেন, 'আমরা হতাশ নই। জনকল্যাণে যে অঙ্গীকার আমাদের রয়েছে, তা বাস্তবায়নের জন্য আমরা প্রস্তুত। সাংবাদিকদেরও সহযোগিতা চাই, যাতে আমরা কাজ সহজভাবে করতে পারি।'

ডিএনসির খাল খনন ও দখলদার উচ্ছেদের বিষয়েও আশ্বাস দিয়েছেন নতুন প্রশাসক।
 
তিনি বলেন, 'ঢাকা উত্তর সিটিতে ২৯টি গুরুত্বপূর্ণ খাল রয়েছে। আমরা পুনরায় বর্জ্য ব্যবস্থাপনা শুরু করেছি। নাব্যতা কমে যাওয়া খালগুলোতে এস্কেভেটর ব্যবহার করে পানি প্রবাহ সচল রাখার চেষ্টা করছি। খাল খনন আমাদের পার্টির ম্যানিফেস্টোতে উল্লেখ আছে, এবং এটি না করলে ডেঙ্গুর ঝুঁকি বাড়বে। আমরা রুটিন ভিত্তিতে খাল পরিষ্কার ও ময়লা নিরসনের কাজ চালাব।'

দখলদারদের বিরুদ্ধে ঈদের পর থেকেই ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে প্রশাসক বলেন, 'আইন ও পরিবেশ সংস্থা সহযোগিতায় দখলদারদের নোটিশ দেওয়া হবে। নিম্ন আয়ের বা ছিন্নমূল মানুষদের ক্ষতিপূরণের ব্যবস্থা করে অন্য কোথাও পুনর্বাসনের প্রক্রিয়া নেওয়া হবে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু