"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
খেজুরের দাম নিয়ে বাকবিতণ্ডা, ক্রেতাকে চেয়ার ছুড়ে মারলেন স্টার কাবাবের কর্মী
রাজধানীতে খেজুরের দাম নিয়ে তর্কের জেরে ক্রেতাকে মারধরের অভিযোগ উঠেছে স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কর্মীদের বিরুদ্ধে। শনিবার (৭ মার্চ) পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড় এলাকার জনসন রোডে অবস্থিত স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের একটি শাখায় ইফতারের সময় এই ঘটনা ঘটেছে। জানা গেছে, কয়েকজন ক্রেতা ওই রেস্তোরাঁয় ইফতার করতে গেলে খেজুরের দাম নিয়ে কর্মীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রেস্তোরাঁর কয়েকজন কর্মী ক্রেতাদের ওপর হামলা চালান।
২৫ জুলাই, ২০২৬
জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে গিয়ে ২ নির্বাচন কর্মকর্তা গ্রেফতার
লক্ষ্মীপুরে ভোটকেন্দ্র ছেড়ে রাতে স্থানীয় এক জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে যাওয়ার অভিযোগে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও এক পোলিং কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। তারা লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের নলঠগি মদিনাতুল উলুম ইসলামীয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের দায়িত্বে ছিলেন। বুধবার রাতে তাদের আটক করা হয়।
২৫ জুলাই, ২০২৬
মুখ খুললে অনেকের খুলে যাবে, হিসেব করে পাঙ্গা লড়তে আইসেন: ফয়েজ আহমদ তৈয়্যব
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, টেলিকম খাতে তাঁর সময়ে দুর্নীতি করার কোনো সুযোগই রাখা হয়নি। রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
২৫ জুলাই, ২০২৬
লাইভে বিউটি ফিল্টার সরে গেল ইনফ্লুয়েন্সারের, কয়েক সেকেন্ডে হারালেন দেড় লাখ অনুসারী
সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম সৌন্দর্যের আড়ালে আসল চেহারা লুকানো নতুন কিছু নয়। তবে সম্প্রতি এক চীনা ইনফ্লুয়েন্সারের লাইভ স্ট্রিমিংয়ে ফিল্টার সরে যাওয়ার ঘটনায় সৃষ্ট বিড়ম্বনা নেট দুনিয়ায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। খবর অনুযায়ী, লাইভ চলাকালীন কারিগরি ত্রুটির কারণে তার ‘বিউটি ফিল্টার’ মুহূর্তের জন্য সরে যায়। এতে কয়েক সেকেন্ডের জন্য তার প্রকৃত চেহারা সামনে চলে আসে। এতে মুহূর্তেই প্রায় ১ লাখ ৪০ হাজার অনুসারী হারায় সেই ইনফ্লুয়েন্সার। তবে এই তথ্যের কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। ইনফ্লুয়েন্সারের সঠিক পরিচয়ও এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।
২৫ জুলাই, ২০২৬
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে ডিএমএফের সৌজন্য সাক্ষাৎ
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ডিএমএফের প্রেসিডেন্ট মো. দেলোয়ার হোসেন, সেক্রেটারি ডা. তৃণা ইসলাম, দপ্তর সম্পাদক আরেসুল ইসলাম রাসেল, প্রচার সম্পাদক নাজিম উদ্দীন, আইসিটি বিষয়ক সম্পাদক সোলায়মান শাওনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। উপদেষ্টা পরিষদ থেকে উপস্থিত ছিলেন মাসউদ বিন আব্দুর রাজ্জাক।
২৫ জুলাই, ২০২৬
ব্রুনেই রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ খেলাফত মজলিস-এর আমীর আল্লামা মা মুনুল হক এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকাস্থ ব্রুনেই দারুসসালাম হাইকমিশনের সম্মানিত রাষ্ট্রদূত জনাব হাজী হারিস বিন হাজী ওসমান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে উভয় পক্ষ ইসলামী শিক্ষা, জনশক্তি খাতে সহযোগিতা ও দক্ষ মানবসম্পদ উন্নয়ন, এবং বাংলাদেশ ও ব্রুনেইয়ের মুসলিম জনগোষ্ঠীর পারস্পরিক সম্পর্ক জোরদারের বিভিন্ন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকটি ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ।
২৫ জুলাই, ২০২৬
‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়াসহ ছয় নারী
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী শিক্ষা, গণতন্ত্র ও সমাজ উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ছয়জন নারীকে। রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
২৫ জুলাই, ২০২৬
সারা দেশে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলার শত শত ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এসব কেন্দ্রে বাড়তি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন, সিসি ক্যামেরা স্থাপন, মোবাইল টিম ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের তৎপরতা জোরদারসহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিতে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
পীরগঞ্জে দেড় বছর পর আ.লীগ নেতা-কর্মীদের স্লোগান
সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, প্রায় ২৫ জন বিভিন্ন বয়সের মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা কথা দিলাম, পার্টি অফিস দখল নিলাম’, ‘জয় ভাই কথা দিলাম, পার্টি অফিস দখল নিলাম’, ‘স্বাধীনতা কথা দিলাম, পার্টি অফিস দখল নিলাম’—এ ধরনের স্লোগান দিচ্ছেন। তাঁদের পেছনে জাতীয় পতাকার পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পতাকা দেখা যায়।
২৫ জুলাই, ২০২৬
১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক (প্রশাসন) শাহরিয়ার জামিল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে প্রধানমন্ত্রী শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানাবেন।
২৫ জুলাই, ২০২৬