"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
ইরানে রাজি হলেও লেবাননে হামলা থামাবে না নেতানিয়াহু
তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, লেবাননকে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি প্রস্তাবের বাইরে রাখা হয়েছে এবং সেখানে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকবে। তিনি যুক্তরাষ্ট্রের নীতিগত সমর্থন স্বীকার করলেও বলেছেন, দেশের নিরাপত্তা রক্ষার জন্য লেবাননে অভিযান চালানো অপরিহার্য।
২৫ জুলাই, ২০২৬
সংসদে চুপ্পুকে বক্তব্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা হয়েছে: নাহিদ ইসলাম
নাহিদ ইসলাম বলেন, "অনেক সমালোচনা সত্ত্বেও আমরা সংসদে গিয়েছি। জনগণ এগারো দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করেছে, আমরা সংসদে গিয়েছি সংস্কার বাস্তবায়ন এবং সংবিধান সংস্কারের জন্য। তবে ফ্যাসিবাদী রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার সুযোগ দিয়ে জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করা হয়েছে। দ্রুত রাষ্ট্রপতিকে অপসারণ ও নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা নিতে হবে।"
২৫ জুলাই, ২০২৬
মারা গেলেন 'ডোরেমন' নির্মাতা
বিশ্বব্যাপী জনপ্রিয় অ্যানিমেশন সিরিজ 'ডোরেমন' এর অন্যতম নির্মাতা সুতোমু শিবায়ামা আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। গত ৬ মার্চ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি সম্প্রতি নিশ্চিত করেছে তার প্রতিষ্ঠিত অ্যানিমেশন স্টুডিও আজিয়াদো। খবরটি প্রকাশের পর অ্যানিমেশন জগতে নেমে এসেছে শোকের ছায়া। জানা গেছে, দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন এই খ্যাতিমান নির্মাতা।
২৫ জুলাই, ২০২৬
পঁচিশ বছর পর মুখোমুখি বাংলাদেশ–ভিয়েতনাম
দীর্ঘ পঁচিশ বছর পর আবারও ফুটবল মাঠে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও ভিয়েতনাম। এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্ব থেকে ছিটকে পড়া দুই দলই এখন গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে আজ খেলবে একটি ফিফা স্বীকৃত আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। ভিয়েতনামের হ্যানয়ের হাং জু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। বাছাইপর্বের শেষ ম্যাচে আগামী ৩১ মার্চ বাংলাদেশ মুখোমুখি হবে সিঙ্গাপুরের, আর ভিয়েতনামের প্রতিপক্ষ মালয়েশিয়া।
২৫ জুলাই, ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৫ম পর্যায়ের ভর্তি কার্যক্রম শুরু
জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এ ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ৫ম পর্যায়ের ভর্তি কার্যক্রম শুরুর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন উপাচার্যের অনুমোদনক্রমে এ বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইউনিট A, B, C, D ও E-তে ৫ম পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ২ এপ্রিল দুপুর ১২টা থেকে ৬ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
২৫ জুলাই, ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজে না যাওয়ার পরামর্শ!
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, দূতাবাসের পক্ষ থেকে বুধবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে নাগরিকদের সৌদি আরবে ভ্রমণ পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষভাবে অনুরোধ করা হয়েছে, এ বছর পবিত্র মক্কায় হজ-এ অংশগ্রহণ না করতে। দূতাবাস জানিয়েছে, 'বর্তমান যুদ্ধাবস্থা ও আঞ্চলিক অস্থিরতার কারণে মার্কিন নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা কঠিন হতে পারে। এই সময়ে বড় জমায়েত বা ভ্রমণ বাড়তি ঝুঁকি তৈরি করতে পারে।'
২৫ জুলাই, ২০২৬
১২ দিনে চট্টগ্রাম বন্দরে ১৬ জ্বালানি জাহাজ, পথে আরও ৩টি
চট্টগ্রাম বন্দর দিয়ে মার্চের প্রথম দুই সপ্তাহে উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানিপণ্য দেশে এসেছে। বিদ্যুৎ উৎপাদন, শিল্পখাত এবং গৃহস্থালির জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এই জাহাজগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বন্দরের তথ্য অনুযায়ী, গত ১২ দিনে এলএনজি, এলপিজি ও বিভিন্ন ধরনের পরিশোধিত জ্বালানিসহ মোট ১৬টি জাহাজ চট্টগ্রামে পৌঁছেছে। আগামী কয়েক দিনের মধ্যে আরও তিনটি জাহাজ বন্দরে ভিড়বে। বন্দর সূত্র জানিয়েছে, মার্চের প্রথম দশ দিনে কাতার থেকে আসা তিনটি এলএনজিবাহী জাহাজ—‘আল জুর’, ‘আল জাসাসিয়া’ ও ‘লুসাইল’—প্রায় ৬২ হাজার টন করে এলএনজি নিয়ে খালাস সম্পন্ন করেছে।
২৫ জুলাই, ২০২৬
শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, আগামীকাল পবিত্র ঈদুল ফিতর
দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল শনিবার (২১ মার্চ) সারাদেশে উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে শাওয়ালের চাঁদ দেখা যায়। পরে সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে চাঁদ দেখার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
২৫ জুলাই, ২০২৬
ইসরায়েলের পক্ষে যুদ্ধে নামার হুঁশিয়ারি উগান্ডার সেনাপ্রধানের
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের উত্তাপ এবার আফ্রিকা পর্যন্ত ছড়িয়ে পড়ার ইঙ্গিত মিলেছে। উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবা এক কড়া বার্তায় জানিয়েছেন, ইসরায়েল যদি অস্তিত্ব সংকটে পড়ে, তবে তার দেশ সরাসরি তেল আবিবের পক্ষে যুদ্ধে অংশ নেবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) এ দেওয়া একাধিক পোস্টে তিনি বলেন, 'আমরা চাই মধ্যপ্রাচ্যের যুদ্ধ দ্রুত শেষ হোক। বিশ্ব এই সংঘাতে ক্লান্ত। তবে ইসরায়েলকে ধ্বংস বা পরাজিত করার যেকোনো চেষ্টা আমাদের এই যুদ্ধে টেনে আনবে—আর আমরা থাকব ইসরায়েলের পক্ষেই।'
২৫ জুলাই, ২০২৬
নিখোঁজের চার দিন পর পুকুর থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার
পরিবারের সদস্যরা জানান, গত চার দিন ধরে নিখোঁজ ছিলেন আতিকুল ইসলাম। অনেক খোঁজাখুজির পরও তাকে পাওয়া যায়নি। বুধবার সকালে বাড়ির পাশে তার লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। নিহতের গলায় ওড়না পেঁচানো ছিল এবং তাকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে বলে দাবি করেন পরিবারের সদস্যরা। সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটন চান এলাকাবাসী।
২৫ জুলাই, ২০২৬