গত ৬ মার্চ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি সম্প্রতি নিশ্চিত করেছে তার প্রতিষ্ঠিত অ্যানিমেশন স্টুডিও আজিয়াদো। খবরটি প্রকাশের পর অ্যানিমেশন জগতে নেমে এসেছে শোকের ছায়া।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন এই খ্যাতিমান নির্মাতা।
অ্যানিমেশন শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালে জাপান সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজীবন সম্মাননায় ভূষিত হন তিনি। তার মৃত্যুতে দেশ-বিদেশের ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।