ইসরায়েলের পক্ষে যুদ্ধে নামার হুঁশিয়ারি উগান্ডার সেনাপ্রধানের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের উত্তাপ এবার আফ্রিকা পর্যন্ত ছড়িয়ে পড়ার ইঙ্গিত মিলেছে। উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবা এক কড়া বার্তায় জানিয়েছেন, ইসরায়েল যদি অস্তিত্ব সংকটে পড়ে, তবে তার দেশ সরাসরি তেল আবিবের পক্ষে যুদ্ধে অংশ নেবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) এ দেওয়া একাধিক পোস্টে তিনি বলেন, 'আমরা চাই মধ্যপ্রাচ্যের যুদ্ধ দ্রুত শেষ হোক। বিশ্ব এই সংঘাতে ক্লান্ত। তবে ইসরায়েলকে ধ্বংস বা পরাজিত করার যেকোনো চেষ্টা আমাদের এই যুদ্ধে টেনে আনবে—আর আমরা থাকব ইসরায়েলের পক্ষেই।'

তিনি সরাসরি ইরানকে লক্ষ্য করে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, 'তেহরান যদি উগান্ডার বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তবে সমান শক্তিতে পাল্টা জবাব দেওয়া হবে। ইসরায়েলের প্রয়োজনে উগান্ডা সহায়তায় প্রস্তুত রয়েছে।'

উল্লেখ্য, জেনারেল মুহুজি কাইনেরুগাবা উগান্ডার প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির পুত্র। দেশটির নিরাপত্তা কাঠামোয় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইসরায়েলের প্রতি তার সমর্থন নতুন নয়। চলতি বছরের শুরুতে ১৯৭৬ সালের এন্টেবে অভিযানে নিহত ইসরায়েলি কমান্ডো জোনাথন নেতানিয়াহুর স্মরণে উগান্ডায় একটি ভাস্কর্য স্থাপনের পরিকল্পনার কথাও জানিয়েছিলেন তিনি। জোনাথন নেতানিয়াহু বর্তমান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাই।

যদিও উগান্ডা সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সামরিক পদক্ষেপের ঘোষণা দেয়নি, সেনাপ্রধানের এমন মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, তার এ ধরনের স্পষ্ট ও বিতর্কিত অবস্থান আঞ্চলিক কূটনীতিতে প্রভাব ফেলতে পারে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান-ইসরায়েল সংঘাত ক্রমেই বিস্তৃত হচ্ছে। এমন পরিস্থিতিতে আফ্রিকার একটি দেশের সম্ভাব্য সম্পৃক্ততার ইঙ্গিত মধ্যপ্রাচ্যের সংকটকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান