যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজে না যাওয়ার পরামর্শ!

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ও আঞ্চলিক অস্থিরতার কারণে সৌদি আরবে অবস্থানরত এবং সেখানে হজে অংশগ্রহণ করতে ইচ্ছুক যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, দূতাবাসের পক্ষ থেকে বুধবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে নাগরিকদের সৌদি আরবে ভ্রমণ পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষভাবে অনুরোধ করা হয়েছে, এ বছর পবিত্র মক্কায় হজ-এ অংশগ্রহণ না করতে।

দূতাবাস জানিয়েছে, 'বর্তমান যুদ্ধাবস্থা ও আঞ্চলিক অস্থিরতার কারণে মার্কিন নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা কঠিন হতে পারে। এই সময়ে বড় জমায়েত বা ভ্রমণ বাড়তি ঝুঁকি তৈরি করতে পারে।'

হজ ২০২৬ উপলক্ষে জানানো হয়েছে, আগামী ১৮ এপ্রিল থেকে মক্কায় প্রবেশে কঠোর নিয়ম কার্যকর হবে। এই সময় হজ পারমিট, মক্কার রেসিডেন্স আইডি বা বৈধ কর্মপরমিট ছাড়া মক্কায় প্রবেশ নিষিদ্ধ। অন্য ভিসাধারীদেরও ওই সময়ের আগে দেশ ত্যাগ করতে হবে।

যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বলা হয়েছে, হজে অংশগ্রহণ করতে হলে সৌদি সরকারের নির্ধারিত ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে বৈধ হজ পারমিট ও ভিসা নেওয়া আবশ্যক। অনুমতি ছাড়া প্রবেশের চেষ্টা করলে জরিমানা, আটক বা বহিষ্কারের শাস্তি ভোগ করতে হতে পারে।

এছাড়া ওমরাহ ভিসাধারীদের মক্কায় প্রবেশের শেষ তারিখ ছিল ৩ এপ্রিল, এবং তাদের ১৮ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে। এ নিয়ম সম্ভবত জুনের মাঝামাঝি পর্যন্ত বহাল থাকবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান