"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে সারজিস আলম
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম। মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা পৌনে ৩টায় হঠাৎ পেট ব্যথা অনুভূত হলে সারজিস আলমকে রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
থালাপতি বিজয়: রাজনীতির মাঠে চমক দেখালেন পর্দার অভিনেতা
মাত্র দুই বছর আগে রাজনৈতিক দল গঠন করে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে অংশ নিয়ে বড় চমক দেখিয়েছেন বিজয়। তাঁর প্রকৃত নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। ২০২৪ সালে তিনি তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) নামে দল গঠন করেন। তামিলনাড়ুর মানুষের অধিকার নিয়ে সরব থাকার পাশাপাশি ভারতের ক্ষমতাসীন দল বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীতির কড়া সমালোচনাও করেন তিনি। জনসমাবেশে মোদি সরকারের দমননীতির বিরুদ্ধে তাঁর বক্তব্য অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
২৫ জুলাই, ২০২৬
৭ অক্টোবর হামলায় অভিযুক্ত শতাধিক ফিলিস্তিনির মৃত্যুদণ্ড চেয়ে ইসরায়েলি পার্লামেন্টে বিল উত্থাপন
স্থানীয় সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বিলটি পেশ করেছেন ইসরায়েলের বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন। মঙ্গলবার নেসেটে এ বিষয়ে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। সরকারি ও বিরোধী—উভয় শিবিরের কয়েকটি দলই বিলটির প্রতি সমর্থন জানিয়েছে। বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন বলেন, 'যেহেতু মৃত্যুদণ্ড দেওয়ার পূর্ণ আইনগত ক্ষমতা রয়েছে, তাই এই দণ্ড কার্যকরও করা হবে। এই বিচারের আওতায় শতাধিক অভিযুক্ত রয়েছে এবং সেনাবাহিনী ইতোমধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে।
২৫ জুলাই, ২০২৬
পহেলা বৈশাখে মুরাদনগরে উৎসবমুখর পরিবেশে নববর্ষ আয়োজন
বাংলা নববর্ষের এই বিশেষ দিনে গ্রামবাসী, তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে মিলনমেলায় পরিণত করেন আয়োজনটি। পুরো এলাকা জুড়ে ছিল উৎসবের আমেজ, হাসি-আনন্দ আর ভ্রাতৃত্ববোধের অনন্য প্রকাশ। আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী বাঙালি খাবার, যা সবার মাঝে বাড়িয়ে তোলে নববর্ষের আনন্দ। উপস্থিত অতিথিরা আয়োজকের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
২৫ জুলাই, ২০২৬
মনোনয়ন প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিলেন আফরোজা আব্বাস: “আমি মির্জা আব্বাসের স্ত্রী—এটাই আমার পরিচয়”
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে শুরু থেকেই সংরক্ষিত নারী আসন থেকে নির্বাচন না করার সিদ্ধান্তে অটল ছিলেন তিনি। বিবৃতিতে আফরোজা আব্বাস বলেন, 'আমি আফরোজা আব্বাস, মির্জা আব্বাসের স্ত্রী—এটাই আমার পরিচয়। আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি।'
২৫ জুলাই, ২০২৬
রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আমিও কারাবরণ করেছি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, 'ন্যায়বিচার প্রাপ্তি প্রতিটি মানুষের সাংবিধানিক অধিকার। সংবিধানের ২৭ অনুচ্ছেদ অনুযায়ী, সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের আশ্রয় লাভের অধিকারী—যা জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণার সাত নম্বর অনুচ্ছেদের প্রতিফলন। সরকার বিশ্বাস করে ‘অ্যাকসেস টু জাস্টিস’ প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার এবং অর্থের অভাবে কেউ যেন ন্যায্যবিচার থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব।'
২৫ জুলাই, ২০২৬
নুসরাতকে নির্বাচিত করে ইসির গেজেট অনুমোদন
নুসরাত তাবাসসুমকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশের অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। হাইকোর্টের নির্দেশনা পাওয়ার পর তাঁর মনোনয়ন গ্রহণ করা হয় এবং শিগগিরই গেজেট প্রকাশ করা হবে। রোববার (৪ মে) বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। তিনি গণমাধ্যমকে জানান, নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
২৫ জুলাই, ২০২৬
ঈদ উপলক্ষে টিসিবির ট্রাকসেল শুরু আজ, চলবে ১০ দিন
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ কর্মসূচির উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি ঢাকার আগারগাঁও এলাকায় ট্রাকসেল কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এবারের ট্রাকসেলের মাধ্যমে প্রায় ২ কোটি ৮০ লাখ উপকারভোগীর কাছে মোট ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে। প্রতিদিন সারাদেশে ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাক থেকে এসব পণ্য বিক্রি করা হবে।
২৫ জুলাই, ২০২৬
নববর্ষের আনন্দে নবীনগরে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত
বাংলা নববর্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন কুড়িঘর স্কুল মাঠে মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে জমকালো আয়োজনে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত এ লাঠিখেলা দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ ভিড় করেন। গ্রামীণ ঐতিহ্যের এই আয়োজন নববর্ষ উদযাপনে ভিন্নমাত্রা যোগ করে।
২৫ জুলাই, ২০২৬
আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, গত ২৭ মার্চ হরিপুর জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে মুসল্লিদের উদ্দেশে দেয়া বক্তব্যে সংসদ সদস্য আমির হামজা বলেন, 'কুষ্টিয়ার বর্তমান ডিসি এখানে বদলি হয়ে আসার জন্য ২০-৩০ কোটি টাকা ব্যয় করেছেন।' তার এই বক্তব্য পরবর্তীতে বিভিন্ন পত্রিকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ফলাওভাবে প্রকাশিত হয়। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং তার এ বক্তব্যে বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।
২৫ জুলাই, ২০২৬