"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
স্বৈরশাসনের অবসানের স্মৃতি, লিসবনে কার্নেশন বিপ্লব দিবস পালন
চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপি বলেছেন, ‘সর্ব অঙ্গে ক্ষত, ঔষধ দেব কত? ১৭ বছর আওয়ামী লীগ দেশটাকে লুটেপুটে খেয়েছে। কোন রাস্তা-ঘাট, পুল-কালভার্ট করেনি। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার করে দিয়েছে। বিএনপি ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। আমরা ক্ষমতায় আসার ২ মাসের মধ্যে দেশের অর্থনীতি মন্দা অবস্থায়ও ব্যাপক উন্নয়ন কাজ সাধিত হয়েছে।’
২৫ জুলাই, ২০২৬
মুরাদনগরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
কুমিল্লার মুরাদনগর উপজেলায় অভিযান চালিয়ে ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক লাখ পঞ্চাশ হাজার টাকার বেশি নগদ অর্থসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৩ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের নেতৃত্বে উপজেলা সদরের উত্তরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মুরাদনগর সদরের মধ্যপাড়া এলাকার মোহাম্মদ তগদিরের ছেলে রাব্বি (২৩) এবং মধ্যনগর সাহাপাড়া এলাকার মো. হানিফ মিয়ার ছেলে সাগর (২৮)।
২৫ জুলাই, ২০২৬
বিয়ের অনুষ্ঠানে ব্যাঘাত না হওয়ার জন্য বিএনপির কর্মসূচি আগে শেষ করে দিলেন প্রধানমন্ত্রী
একই মিলনায়তনে বিয়ের অনুষ্ঠান থাকায় নির্ধারিত সময়ের আগেই বিএনপির কর্মসূচি শেষ করেছেন প্রধানমন্ত্রী ও তারেক রহমান। জানা গেছে, সন্ধ্যায় ওই মিলনায়তনে একটি বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। বিষয়টি জানার পর তিনি কর্মসূচি দ্রুত শেষ করার নির্দেশ দেন, যাতে আয়োজকদের কোনো ধরনের অসুবিধায় পড়তে না হয়।
২৫ জুলাই, ২০২৬
পুরান ঢাকায় জবির হল উদ্ধারে মাঠে নামার ঘোষণা ছাত্রদলের
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রায় ১৮ হাজার শিক্ষার্থীর দীর্ঘদিনের আবাসন সংকট নিরসনে পুরান ঢাকায় অবস্থিত বেদখলকৃত সব হল উদ্ধারে মাঠে নামার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। কোনো রাজনৈতিক ফায়দা বা সিট বাণিজ্য না করার প্রতিশ্রুতি দিয়ে এই আন্দোলনে দলমত নির্বিশেষে সব শিক্ষার্থীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
২৫ জুলাই, ২০২৬
ইরান যুদ্ধে নিহত সর্বকনিষ্ঠ কুর্দি নারী যোদ্ধা গজল মোলান
উত্তর ইরাকে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর কথিত ড্রোন হামলায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৯ বছর বয়সী কুর্দি যোদ্ধা গজল মোলান চাপারাবাদ। তিনি কুর্দি পেশমার্গা বাহিনীর সর্বকনিষ্ঠ নারী যোদ্ধাদের একজন ছিলেন। সম্প্রতি তাঁর বাগদান সম্পন্ন হয়েছিল বলে জানা গেছে।
২৫ জুলাই, ২০২৬
জাতীয় যুবশক্তির প্রথম কাউন্সিল: সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) নির্বাচিত শাহাদাত খন্দকার মঞ্জু
শাহাদাত খন্দকার মঞ্জু দীর্ঘদিন ধরে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে সাম্প্রতিক আন্দোলনগুলোতে তার অংশগ্রহণ এবং মাঠপর্যায়ের সাংগঠনিক দক্ষতা তাকে রাজনৈতিক অঙ্গনে পরিচিত করে তুলেছে। তিনি জাতীয় নাগরিক কমিটির সময় তেজগাঁও থানার প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তীতে জাতীয় যুব শক্তি এনসিপির কেন্দ্রীয় সংগঠক হিসেবেও কাজ করেছেন।
২৫ জুলাই, ২০২৬
ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ১০
ইউক্রেনজুড়ে গতকাল ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে অন্তত ১০ জন নিহত এবং ৭৬ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি অনলাইন। দেশটির পাঁচটি অঞ্চলের কর্মকর্তারা হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, ইউক্রেনের বিভিন্ন শহরে নিয়মিত বিমান হামলা চালাচ্ছে মস্কো। ইউক্রেনের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, রাশিয়া অন্তত ২৭০টি ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার বেশিরভাগই প্রতিহত করা সম্ভব হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
মেয়ে কারিনাকে বাঁচাতে সরকার ও সবার সহযোগিতা চাইলেন কায়সার হামিদ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার গুরুতর অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার চেষ্টা করছে পরিবার। এ জন্য সরকার ও সবার কাছে সহায়তার আবেদন জানিয়েছেন জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ। শনিবার বিকেলে তিনি জানান, কারিনাকে চিকিৎসার জন্য ভারত বা সিঙ্গাপুরে নেওয়ার চেষ্টা চলছে। তবে এতে বিপুল পরিমাণ অর্থ প্রয়োজন, যা পরিবারের পক্ষে এখন জোগাড় করা কঠিন হয়ে পড়েছে।
২৫ জুলাই, ২০২৬
এবার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘অবরোধের’ ঘোষণা দিলেন ট্রাম্প
ইসলামাবাদে প্রায় ২০ ঘণ্টার দীর্ঘ আলোচনার পরও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইরান। আলোচনার অধিকাংশ বিষয়ে ঐকমত্য হলেও ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের প্রশ্নে মতভেদ থাকায় এই গুরুত্বপূর্ণ শান্তি প্রচেষ্টা ভেস্তে যায়। এর পরপরই কঠোর অবস্থান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সব জাহাজ অবরোধের নির্দেশ দেন মার্কিন নৌবাহিনীকে।
২৫ জুলাই, ২০২৬
শহর ও আন্তঃজেলা বাসে ২২ পয়সা ভাড়া বাড়ানোর আলোচনা, সিদ্ধান্ত কাল
জ্বালানি তেলের দাম বাড়ার পর গণপরিবহনের ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে সরকার। সিটি ও আন্তজেলা বাসে প্রতি কিলোমিটারে ২২ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে ভাড়া পুনর্নির্ধারণ কমিটি নীতিগতভাবে একমত হলেও তা এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে আগামী সোমবার সিদ্ধান্ত হতে পারে। রোববার রাতে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে ১২ সদস্যের ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে শুরু হওয়া সভা রাত ১০টার দিকে শেষ হলেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি বলে বৈঠক সূত্রে জানা গেছে।
২৫ জুলাই, ২০২৬